ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

দেশের মানুষদের হত্যা করাকে নিজেদের সফলতা মনে করে বিএনপি-জামাত: নাছিম


ইউসুফ আলী বাচ্চু photo ইউসুফ আলী বাচ্চু
প্রকাশিত: ২৩-১-২০২৪ দুপুর ৪:৪১

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক কৃষিবিদ  আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি বলেছেন, বিএনপি-জামাত ধমক দিয়ে, অগ্নিসন্ত্রাস করে, বোমাবাজি করে, মানুষ পুড়িয়ে মেরে রাজনৈতিক আন্দোলনের নামে অপকর্ম করে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যেতে চায়। এরা অশুভ শক্তি, এদের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকতে হবে। যারা দেশকে ভালোবাসে না, দেশের মানুষদের হত্যা করাকে নিজেদের সফলতা মনে করে, তারা দেশের শত্রু। 

মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে শান্তিবাগ, শাহ সাহেব বাড়ি জামে মসজিদের পাশে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন,বিএনপি জামাত জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এরা দেশের মানুষকে মৃত্যুর মুখোমুখি দাঁড় করিয়ে রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টায় লিপ্ত।  এরা ধর্মান্ধ ও সাম্প্রদায়িক গোষ্ঠী।এদের  মোকাবেলা করা দল-মত নির্বিশেষে দেশের সকল মানুষের দায়িত্ব। 

তিনি আরো বলেন, আমরা মানুষকে সম্মান করি। মানুষকে ভালোবাসি। মানুষের প্রতি আমাদের যে সংবেদনশীল আচরণ এটি জাতির পিতার সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের জনপ্রিয়তাকে এক অনন্য জায়গায় পৌঁছে দিয়েছে। আমরা সব সময় দেশের মানুষের কল্যাণে রাজনীতি করি। 

নাছিম বলেন, বিএনপি জামাতকে প্রতিহত করে আমাদের দেশের স্বাধীনতা,সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে রক্ষা করতে হবে। এদের প্রতিহত করে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির দেশ হিসেবে স্মার্ট বাংলাদেশ হিসাবে প্রতিষ্ঠা করব।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে