ঢাকা বৃহষ্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

মঠবাড়িয়ায় সাংবাদিকদের সাথে আরিফ উল হকের মতবিনিময়


হারুন-অর-রশিদ, মঠবাড়িয়া photo হারুন-অর-রশিদ, মঠবাড়িয়া
প্রকাশিত: ১৪-৮-২০২১ দুপুর ১২:২৪

পিরোজপুরের মঠবাড়িয়ায় শুক্রবার (১৩ আগস্ট) সন্ধ্যায় মঠবাড়িয়া রিপোর্টার্স ইউনিটি ও মফস্বল সাংবাদিক ফোরামের সাথে রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে মতবিনিময় করেছেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আরিফ উল হক।

সাংবাদিক হারুন অর রশিদের সভাপতিত্বে ও সাংবাদিক আব্দুর রহমান আল নোমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরিফ উল হক বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক কণ্টকাকীর্ণ পথ পাড়ি দিয়ে এ পর্যন্ত নেতাকর্মী থেকে শুরু করে আমজনতার হৃদয়ের মণিকোঠায় যথাযথ মূল্যায়ন পেয়েছি। সকল শ্রেণি-পেশার মানুষের আমার থেকে সর্বদা উজাড় করা ভালোবাসা থাকলেও একটি কুচক্রী মহল সে বিষয়টি কোনোদিন মেনে নিতে পারেনি। তাদের রাজনীতি নেশা ও পেশায় পরিণত হয়েছে, দলের পদ-পদবীতে ভর করে অর্থ-বৈভব আর রাজসিক জীবনযাপনের স্বপ্ন দেখা। আামার চাওয়া-পাওয়ার কিছু নেই। শুধু এটুকু কামনা করি আপনাদের বাঁধভাঙা ভালবাসার মাঝে যেন প্রতিনিয়ত আমার অস্তিত্বের দৃঢ়তা খুঁজে পাই।

তিনি বলেন, বিভাজনের রাজনীতিতে আমি বিশ্বাসী নই। একে অপরকে দমাতে ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মীর নামে শতাধিক মামলা রয়েছে, যা আমাদের কারো জন্যই শুভকর নয়। আসুন আমরা সকল ভেদাভেদ ভুলে জেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজের মধ্যস্থতায় এ বিরোধ নিরসনের আহ্বানে সাড়া দিয়ে হয়রানিমূলক সকল মামলার যবনিকাপাত করি ও আগামী প্রজন্মের জন্য সুস্থধারার মঠবাড়িয়াকে উপহার দেই।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- চেয়ারম্যান আমরা মাধকের বিরোধী শক্তি সাংবাদিক শামছুদ্দোহা প্রিন্স, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোস্তফা কামাল বুলেট, মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম, সাংবাদিক ফোরামের প্রচার প্রকাশনা সম্পাদক মো. মিরাজ হোসেন, রিপোর্টার্স ইউনিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান।

উপস্থিত ছিলেন- এজাজ উদ্দিন চৌধুরী, তরিকুল ইসলাম তারেক, মাসুম ফরাজী, মো. ফেরদৌস, রুম্মান তালুকদার প্রমুখ। 

এমএসএম / জামান

বারহাট্টায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত

গাজীপুরে ঐতিহ্যবাহী মানিক্য মাধবের রথযাত্রা শুরু

রাণীশংকৈলে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত

জুলাই শহীদ দিবস উপলক্ষে পটুয়াখালীতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রায়পুরে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উদযাপিত

জয়পুরহাট জেলা ছাত্র শিবিরের নতুন কমিটি গঠনঃ সভাপতি আশরাফুল, সেক্রেটারি তারেক

জুলাই শহীদ দিবস ২০২৬: বাঘায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস উদযাপিত

ভূরুঙ্গামারীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

মানিকগঞ্জে 'জুলাই শহীদ দিবস' পালিত

নড়াইলে পাতিয়ার বিলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ

কর্মহীন কালামের বাঁচার আকুতি; সুস্থ হয়ে করতে চায় কাজ

নাচোলে সমবায় কর্মকর্তার বিরুদ্ধে সময় মত অফিস না আসার অভিযোগ