ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

নাটোরের বড়াইগ্রামে সরকারি খরচে আইনি সেবা বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত


 রেজাউল করিম, বড়াই গ্রাম photo রেজাউল করিম, বড়াই গ্রাম
প্রকাশিত: ২৩-১-২০২৪ বিকাল ৬:০
নাটোরের বড়াইগ্রামে উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির অংশগ্রহণে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ  মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ অম্লান কুসুম জিষ্ণু। উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আতাউর রহমান আতা'র সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার আবু রাসেল এর সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ ইসমত আরা তুশি। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ কাউছার আহমেদ, চীফ জুডিসিল  রওশন আলম, যুগ্ম জেলা ও দায়রা জজ শামসুল আল্ আমিন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্র্যাট সুমন আলী। 
"বঙ্গবন্ধু'র স্বপ্ন পূরণ,  বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন" এই শ্লোগানকে সামনে রেখে আলোচনা সভায় বক্তারা বলেন, যারা অসহায়, দরিদ্র ও সুবিধা বঞ্চিত এবং যাদের বার্ষিক গড় আয় ১ লক্ষ টাকার নীচে তারা জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে সরকারি খরচে আইনি সেবা নিতে পারবেন। এ ব্যাপারে উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি প্রয়োজনীয় সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। তবে বিরোধ হলেই মামলা হবে এমন নয়, লিগ্যাল এইড অফিস বিরোধের আপোস করারও প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে থাকে।  
সভায় অন্যান্যদের মধ্যে জেলার নির্বাহী ম্যাজিস্ট্র্যাট, জনপ্রতিনিধি,  সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা