ঢাকা বৃহষ্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

পুলিশ পরিচয়ে কর্মচারীদের আটকিয়ে ইটভাটার অফিস ডাকাতি


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ২৪-১-২০২৪ দুপুর ১২:৫০

চট্টগ্রামের সাতকানিয়ায় আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ পরিচয় দিয়ে একটি ইটভাটার অফিসে ডাকাতি করার অভিযোগ ওঠেছে।২৪শে জানুয়ারী(বুধবার) ফজরের সময় তীব্র ঠান্ডা আর কুয়াশার মধ্যে উপজেলার কেঁওচিয়াস্থ গরুর বাজারের সামনে এনবিএম ব্রিকফিল্ড নামক ইটভাটায় এই ডাকাতির ঘটনা ঘটে। 

এনবিএম ব্রিকফিল্ডের ম্যানেজার মো:রহমত উল্লাহ জানান,বুধবার ফজরের একটু আগে একদল অস্ত্রসস্ত্রসহ অফিসের সামনে এসে  দায়রোয়ানকে বলে আপনি কে? তখন দারোয়ান বলেন আমি এখানকার দারোয়ান তখন তাকে বলে আমরা পুলিশের লোক অফিসে কে আছে?তখন তিনি বলেন অফিসে কেরানী আছে তখন বলে ডাকেন, সাথে সাথে রুকনকে তিনি ডাকলো রুকনকে আর দারোয়ানকে পুলিশ পরিচয়ে অফিস খুলতে বলেন, অফিস খোলা মাত্র দারোয়ানকে আর রুকনকে  অফিসের ভেতরের আরেকটি রুমে আটকিয়ে, সকলের মোবাইল ফোন কেঁড়ে নিয়ে সিসি ক্যামেরা যাবতীয় যন্ত্রপাতি এবং ক্যাশ টেবিল বাক্স ভেঙ্গে নগদ ৫৬হাজার টাকা ও দারোয়ানের পকেটে থাকা ৯শত টাকাসহ মোট ৬টি মোবাইল ও ৫৭হাজার টাকার মত তারা ডাকাতি করে নিয়ে যান বলে জানান।

পাশাপাশি ডাকাতদল  ডাকাতি করে চলে যাওয়ার সময় আরো বলেন, তুদের মালিককে বলিস কোন বিষয়ে বাড়াবাড়ি না করতে বাড়াবাড়ি করলে অবস্থা খারাপ হবে। এদিকে ইটভাটার তৌহিদ নামে এক শ্রমিক জানান,আমরা পুলিশের লোক অফিস খুল খুল বলে আমাদের কয়েকজন ষ্টাফকে জিম্মী করে তাদের সবার ফোন ছিনিয়ে নিয়ে থাকার একটি রুমে আটকিয়ে বাইরে ছিটকিনি লাগিয়ে দেয়ায় এবং সবার হাতে অস্ত্র থাকায় আমরা কাউকে কিছু করতে পারিনি।

এদিকে সাতকানিয়া থানার ডিউটি অফিসার এস আই রাজিবুল ইসলাম  রাজু বলেন,আমি এখনি ঘটনাস্থলে পুলিশ পাঠাচ্ছি। এদিকে এনবিএম ব্রিকফিল্ডের মালিক মঈন উদদীন বলেন,ফজরের সময় নাকি এই ডাকাতির ঘটনা ঘটছে তারা সিসি ক্যামেরা, মোবাইল, টিভি এসব নিয়ে গেল।ক্যাশ টাকা ৫০/৬০হাজারের বেশী পাবেনা।তবে তারা পুলিশ পরিচয়ে দারোয়ানকে আটকিয়ে কেরানী ডেকে অফিস খুলে উল্টো তাদের রুমে আটকিয়ে এই ঘটনা ঘটায়,আর তারা নাকি চলে যাওয়ার সময় আমাকে মেরে ফেলার হুমকি দিয়ে গেল। এটা আসলে আমি বুঝতেছিনা এই ঘটনা কারা ঘটালো? আমি এই বিষয়ে  আইনগত ব্যবস্থা নিব।

এমএসএম / এমএসএম

ইউপি প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদকে ঘিরে অপপ্রচারের অভিযোগ

সোনারগাঁও এর সাবেক ইউএনও ফারজানার শ্রেষ্ঠত্ব অর্জনে প্রধানমন্ত্রীর সম্মাননা গ্রহন।

বৃষ্টি আসলেই আতঙ্ক" শিরোনামের সেই মনোয়ারার পাশে জিয়াউল ফেরদৌস রাইট

রাজশাহীতে ইউএনওপিএস ও বিবিএসের যৌথ প্রশিক্ষণ অনুষ্ঠিত

পাঙ্গাসিয়া ও জগন্নাথপুর হাওড়ে অভিযানে ১১০০ মিটার কারেন্ট জাল জব্দ

১৩ বছর পর ভালুকার দলিল লেখক মিন্টু হত্যা মামলার রায়

পুলিশ হেফাজত থেকে জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা

হাটহাজারীতে বন্যায় মৎস্য ও কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

মান্দায় রাতের অন্ধকারে আবারও অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ

প্রেমের টানে ধর্মান্তরিত হলো অন্বেষা, মুসলিম যুবককে বিয়ে

‎পদ্মার তীব্র ভাঙনে দিশেহারা সদরপুরের মানুষ, নদীগর্ভে বিস্তীর্ণ জনপদ

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মারধরের অভিযোগ

নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক