ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

তালায় বস্তাবন্দী অচেতন চালক ও প্রাইভেটকার উদ্ধার


এম,এম হায়দার আলী, তালা photo এম,এম হায়দার আলী, তালা
প্রকাশিত: ২৪-১-২০২৪ দুপুর ৩:৫৩

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থেকে হাত-পা বাঁধা অবস্তায় শেখ শাহিন(৪২) নামে এক গাড়ি চালককে উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে পাটকেলঘাটা থানার মীর্জাপুর বাজার সংলগ্ন এলাকা থেকে অচেতন অবস্তায় তাকে উদ্ধার করে স্থানীয় জনতা। আহত শেখ শাহিন খুলনা সদর উপজেলা আনসার আলীর ছেলে। বর্তমানে তিনি সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।প্রতক্ষদর্শীরা জানায়, সকালে মৃর্জাপুর বাজারের পোষ্ট অফিসের পাশে একটি প্রাইভেট কারে হাত পা বাঁধা ও বস্তাবন্দি অবস্থায় একজনকে দেখতে পায় স্থানীয়রা। পরে তাকে প্রাইভেট কারের ভিতর থেকে অচেতন অবস্তার উদ্ধার করা হয়।প্রথমে তাকে উদ্ধার করে পাটকেলঘাটা পপুলার ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।পরে তার অবস্তার অবনতি হওয়ায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।পাটকেলঘাটা থানার উপ পরিদর্শক আমির হোসেন জানান, ঘটনাস্থল থেকে একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে যার নং (ঢাকা-মেট্টো-গ-৩৭-৭৭৮৫)। প্রাথমিক তদন্তে প্রাইভেটকারটির মালিক সাতক্ষীরা সদর উপজেলার পলাশপোল এলাকার সঞ্জয় দাশ (পিন্টু) বলে জানা গেছে।আহত ব্যাক্তিকে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসাপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। 

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার