শিবচর ব্যাংকার্স ক্লাবের আহবায়ক রাশেদ, সদস্য সচিব অশিউর
মাদারীপুর জেলার শিবচরে সকল ব্যাংকারদের জন্য 'শিবচর ব্যাংকার্স ক্লাব' এর যাত্রা শুরু হয়েছে।এতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি এর হেড অব ব্রাঞ্চ মোহাম্মদ রাশেদ খানকে আহবায়ক ও সোনালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপক অশিউর রহমানকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষনা করা হয়।
মঙ্গলবার (২৩শে জানুয়ারী) সন্ধ্যায় স্থানীয় ৭১ উৎসব চাইনিজ রেস্টুরেন্টে উপজেলার সকল ব্যাংকের ব্যবস্থাপকদের উপস্থিতিতে এক মতবিনিময় সভার মাধ্যমে এই সংগঠনের শুভ সূচনা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি'র ব্যবস্থাপক আইরিন সুলতানা, মধুমতি ব্যাংক পিএলসি'র ব্যবস্থাপক লাইছুর রহমান, পূবালী ব্যাংক পিএলসি'র শেখ ফিরোজ, ন্যাশনাল ব্যাংক পিএলসি ব্যবস্থাপক মোঃ নাসিম মোর্শেদ ও
ব্রাক ব্যাংক পিএলসি'র রকিবুল হাসান। কমিটি আগামী ৩ মাসের মধ্যে গঠনতন্ত্রসহ প্রয়োজনীয় কাজ সম্পন্ন করার পরে পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করবেন।
সংশ্লিষ্ট সুত্র জানায়, সংগঠনের মূল উদ্দেশ্য হলো শিবচরের সকল ব্যাংকারদের এক ছাতার নিচে নিয়ে আশা। এখানে যেমন শিবচরের সকল কৃতি সন্তানদের স্বাগত জানানো হবে তেমনি চাকরির সুবাদে শিবচরে অবস্থানরত অন্য এলাকার ভাই বোনদেরও স্বাগত জানানো হবে। এটা হবে নবীন প্রবীণ( চাকুরীরত ও অবসরপ্রাপ্ত ) ব্যাংকারদের মিলন স্থল। এটার একটি ফেইসবুক গ্রুপও খোলা হবে যেখানে ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠানসহ রিলেটেড সকল আপডেট শেয়ার করা যাবে। নিজেদের মধ্যে সকল ধরনের ব্যাংকিং অভিজ্ঞতা আদান প্রদান করতে পারবে। যে কোন প্রয়োজনে একে অন্যের পাশে থাকতে পারবে। এলাকার মানুষের প্রয়োজনে দ্বায়বদ্ধতার যায়গা থেকে পাশে থাকবে।
এমএসএম / এমএসএম
গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময় সভা
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ
ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়
শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন