ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ইবিথানায় শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান


শাহনেওয়াজ আলী, ইবি থানা photo শাহনেওয়াজ আলী, ইবি থানা
প্রকাশিত: ২৫-১-২০২৪ দুপুর ১:৪১

বর্নাঢ্য আয়োজনে কুষ্টিয়ার ইবি থানাধীন ঐতিহ্যবাহী হরিনারায়ণপুর বাজারে ধলী ভবনে অবস্থিত হরিনারায়ণপুর টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের কম্পিউটার অফিস এপ্লিকেশন- ২৪তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।২৪ জানুয়ারি বেলা ৩টায় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব নজরুল ইসলামের সভাপতিত্বে কম্পিউটার ইন্সটেক্টর ইমন হোসেন ও স্পোকেন ইংলিশের শিক্ষিকা তামান্না আক্তারের উপস্থাপনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব আব্দুল কাইয়ুম।বক্তব্য দেন ইবি থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) জনাব তারেকুল হক,ইবিথানা প্রেসক্লাবের সভাপতি ডক্টর মোঃ শাহনেওয়াজ হেলাল, হরিনারায়ণপুর পুলিশ ক্যাম্প ইন চার্জ জনাব ইউসুফ আলী শাহীন, রিপো সংস্থার নির্বাহী পরিচালক জনাব মাহবুব আলম। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, হরিনারায়নপুর টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের নির্বাহী পরিচালক মোঃ আমিনুল ইসলাম নাইম। কারিগরি শিক্ষার প্রতি গুরুত্ব দিয়ে উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, সুদীর্ঘ ১৩ বছর ধরে প্রতিষ্ঠানটি অত্যন্ত সুনামের সঙ্গে তাদের  কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠানটি অত্র এলাকার শিক্ষিত ছেলে মেয়েদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কম্পিউটার অফিস এপ্লিকেশন,স্পোকেন ইংলিশ, মোটর ড্রাইভিং, মোবাইল সার্ভিসিং,গ্রাফিক্স ডিজাইন এবং আউটসোর্সিং বিষয়ে অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণ দিয়ে আসছে। বক্তারা আরো বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে লেখাপড়ার পাশাপাশি প্রযুক্তিগত জ্ঞান থাকা প্রতিটা ছাত্র-ছাত্রীদের জন্য জরুরী হয়ে পড়েছে। সেই সাথে প্রযুক্তি জ্ঞান অর্জন করতে হলে আন্তর্জাতিক ভাষা হিসেবে ইংরেজি ভাষা জানা অতীব জরুরী।পরিশেষে ২৩ তম ব্যাচের সনদ বিতরণ, নবাগত ছাত্র-ছাত্রীদের ফুল দিয়ে বরণ ও ২৪ তম ব্যাচের বিদায়ী ছাত্র-ছাত্রীদের পুরস্কার এবং রেজিষ্ট্রেশন কার্ড প্রদান করা হয়।

এমএসএম / এমএসএম

জুলাই নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ডিআইইউতে বহিষ্কার শিক্ষার্থী

গণ বিশ্ববিদ্যালয়ে ৩০ টি দল নিয়ে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা শুরু

গণ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত ‘নাতে রাসূল ও কাওয়ালী সন্ধ্যা’ অনুষ্ঠিত

মহামান্য রাষ্ট্রপতির সাথে পাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

প্রথম বাংলাদেশি হিসেবে ‘ইয়ং এশিয়ান বায়োটেকনোলজিস্ট প্রাইজ’ পেলেন কুবির ড. জান্নাতুল

অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছিল

ওবায়দুর-শিহাবের নেতৃত্বে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম গবি শাখায় নতুন কমিটি

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের

কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি

প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন

৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ