ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ইবিতে শেষ হলো শীত বরণের কুহেলিকা উৎসব


শাহনেওয়াজ আলী, ইবি থানা photo শাহনেওয়াজ আলী, ইবি থানা
প্রকাশিত: ২৬-১-২০২৪ দুপুর ১১:৩৭

ইসলামী বিশ্ব বিদ্যালয়ে (ইবি) ‘কুহেলিকা উৎসব’ নামে তিন দিনব্যাপী শীতকালীন বিশেষ উৎসব শেষ হয়েছে।গত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে শীত বরণের তিন দিনব্যাপী কুহেলিকা উৎসবের সমাপ্তি ঘোষনা করে ইবি প্রশাসন।গত সোমবার বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন সংলগ্ন বটতলায় বিশ্ববিদ্যালয়ের পরিবেশবাদী সংগঠন ‘অভয়ারণ্য’র উদ্যোগে এ আয়োজন শুরু হয়। উৎসবে হারিয়ে যাওয়া গ্রামীন ঐতিহ্যকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন আয়োজকরা। সেইসঙ্গে উৎসবে বিশ্ববিদ্যালয়ের তরুণ উদ্যোক্তারা স্টল নিয়ে নিজেদের কার্যক্রমকে তুলে ধরছেন। জানা যায়, উৎসবে বিভিন্ন ধরণের প্রায় ৩০টি স্টল স্থান পেয়েছে। ভোজন রসিকদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের পিঠা ও খাবারের দোকান। যেগুলোতে রয়েছে বিভিন্ন শীতকালীন পিঠা ও মুখরোচক খাবারের সমাহার। এছাড়া রয়েছে ক্যাম্পাসের ক্ষুদ্র উদ্যোক্তা শিক্ষার্থীদের কসমেটিকস, শাড়ি, কাঠের গয়না, মাটির তৈরি বিভিন্ন কারুখচিত শখের জিনিসের স্টল৷ পাশাপাশি বইপ্রেমীদের জন্য রয়েছে বইয়ের স্টল।এছাড়া এবারের আয়োজনে আকর্ষণ হিসেবে রয়েছে চিঠিবক্স ও মৌলিক সাংষ্কৃতিক অনুষ্ঠান ‘রঞ্জন’।  চিঠিবক্স এর মাধ্যমে শিক্ষার্থীরা ক্যাম্পাসে তাদের যেকোনো প্রিয়জনের কাছে চিঠি পাঠাতে পারবেন। এর জন্য নাম, বিভাগ ও ঠিকানা সংবলিত চিঠি লিখে বক্সে ফেললে পরবর্তীতে অভয়ারণ্যের সদস্যরা তা প্রাপকের কাছে পৌঁছে দিবেন। অন্যদিকে রঞ্জন নামক মৌলিক সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বরচিত মৌলিক কবিতা, গান, গল্প ইত্যাদি পরিবেশন করা হবে।সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীদের সরব উপস্থিতিতে প্রাণবন্ত ছিলো কুহেলিকা উৎসবের প্রথমদিন। ক্লাস-পরীক্ষার ফাঁকে শিক্ষার্থীরা তাদের সহপাঠীদের সাথে আসছেন একসাথে কিছু ভালো সময় কাটাতে। উদ্যোক্তাদের কাছ থেকে পছন্দসই পোশাক ও সামগ্রী কিনছেন তারা। কুহেলিকা উৎসবে ঘুরতে আসা বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম বলেন, ‘কুহেলিকা উৎসবের মতো আয়োজন পেয়ে আমরা আনন্দিত। এ ধরনের আয়োজনগুলো বিশ্ববিদ্যালয়কে প্রাণবন্ত করে তোলে। এই ব্যতিক্রমী আয়োজনের জন্য অভয়ারণ্যকে ধন্যবাদ জানাই। আশা করি তারা আগামীতেও এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করবে।’আয়োজনের বিষয়ে অভয়ারণ্যের সভাপতি ইসতিয়াক ফেরদৌস ইমন বলেন, ‘ক্যাম্পাসের ৮টি সামাজিক সংগঠনকে সাথে নিয়ে শীতকে বরণ করে নেওয়ার জন্য এই কুহেলিকা উৎসবের আয়োজন করা হয়েছে। পাশাপাশি এর মাধ্যমে হারিয়ে যাওয়া বাঙালি সংস্কৃতিকেও ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।

এমএসএম / এমএসএম

জুলাই নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ডিআইইউতে বহিষ্কার শিক্ষার্থী

গণ বিশ্ববিদ্যালয়ে ৩০ টি দল নিয়ে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা শুরু

গণ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত ‘নাতে রাসূল ও কাওয়ালী সন্ধ্যা’ অনুষ্ঠিত

মহামান্য রাষ্ট্রপতির সাথে পাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

প্রথম বাংলাদেশি হিসেবে ‘ইয়ং এশিয়ান বায়োটেকনোলজিস্ট প্রাইজ’ পেলেন কুবির ড. জান্নাতুল

অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছিল

ওবায়দুর-শিহাবের নেতৃত্বে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম গবি শাখায় নতুন কমিটি

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের

কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি

প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন

৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ