ঢাকা শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

মাদারীপুর আইনজীবী সমিতির সভাপতি ওবাইদুর রহমান সম্পাদক বাবুল আকতার


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ২৬-১-২০২৪ বিকাল ৬:৯

মাদারীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি হয়েছে সদর উপজেলা চেয়ারম্যান আইনজীবী ওবাইদুর রহমান খান ও সাধারণ সম্পাদক হয়েছে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইনজীবী বাবুল আকতার।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল ১০টায় শুরু হয়ে বিকাল ৩টা পর্যন্ত চলে ভোটগ্রহন। আইনজীবী সমিতিতে মোট ভোটার সংখ্যা ছিল ৩১১। এরমধ্য ভোট প্রদান করেছে ২৯২ জন ভোটার। 

২৩৭টি ভোট পেয়ে সভাপতি হয়েছেন ওবাইদুর রহমান খান। ১৬২ ভোট পেয়ে সাধারণ সম্পদক হয়েছেন বাবুল আকতার। এছাড়া মো. এমারত হোসেন খান ১৩৮ ভোট পেয়ে সিনিয়র সহ-সভাপতি, এইচ এম মিজানুর রহমান ১৭৪ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। 

যুগ্ম সাধারণ সম্পদক-১ মো. সালাউদ্দিন খান রাসেল ১৫০ ভোট, যুগ্ম সাধারণ সম্পাদক-২ মো. সোহেল আলম ১৭৬ ভোট, সম্পাদক আপ্যায়ন ও বিনোদন রুবিনা আক্তার ১৬৭ ভোট, সম্পাদক লাইব্রেরী মো. এমদাদুল হক মিলন ১৫৬ ভোট, সম্পাদক মূহুরী তানভির আহম্মেদ তুহিন ১৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। 
কোষাধ্যক্ষ ও সদস্য পদে ৫ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এমএসএম / এমএসএম

শিক্ষার মান উন্নত না হলে আমরা আন্তর্জাতিকভাবে সমৃদ্ধ হতে পারবো না-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী 

লাকসামে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রৌমারীতে সমাজকলাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন

বাগেরহাটের ফকিরহাটে বসত বাড়ীতে ডাকাতি ককটেল ফাটিয়ে এলাকা ত্যাগ ডাকাত দলের

শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যুতে শূন্যপদসহ হাসপাতালে আসেন না ৫ চিকিৎসক, সেবাবঞ্চিত রোগীরা

ত্রিশালে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা

অসহায় পরিবারের একমাত্র সম্বল পুকুরের মাছ বি/ষ ঢেলে ১০ লাখ টাকার ক্ষ/তি/র অভিযোগ

সাভা‌রে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষকসহ পাঁচজন গ্রেপ্তার

তজুমদ্দিনে বজ্রপাতের আঘাতে কৃষকের মৃত্যু

সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার?

টঙ্গীর সেরা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয়

বাবুগঞ্জে বিএনপি নেতার হামলায় বৃদ্ধ আহত