ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

গার্ডেনভিউ পার্ক উদ্বোধন করলেন বিশ^জয়ী কোরানে হাফেজ


নজরুল ইসলাম, চট্টগ্রাম ব্যুরো photo নজরুল ইসলাম, চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৬-১-২০২৪ বিকাল ৭:২১

সাবেক বিশ^জয়ী কোরানী হাফেজ তরিকুল ইসলামকে দিয়ে চট্টগ্রাম নগরীর বায়েজিদ লিংক রোডস্থ ২৪গার্ডেনভিউ পার্ক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুর তিনটায় বিশ^জয়ী কোরআনে হাফেজ তরিকুল ইসলাম আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ২৪গার্ডেনভিউ পার্কের ব্যাবস্থাপনা পরিচালক হুমায়ুন কবিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তালীমূল কোরআন কমপ্লেক্সের চেয়ারম্যান শায়খুল হাদিস আল্লামা হাফেজ তৈয়ব, প্রধান বক্তা ছিলেন নেছারিয়া কামীল মাদ্রাসা চট্টগ্রামের অধ্যক্ষ মাওলানা রফীকুদ্দীন ছিদ্দিকী, বিশেষ অতিথি ছিলেন আল মানহাল মাদ্রাসা অক্সিজেনের পরিচালক মাওলানা মো মুসলিম উদ্দীন মাদানী, হালিশহর ইবনে আব্বাস মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা আব্দুল মান্নান, সাংবাদিক এম এ কাইয়ুম, তরুণ উদ্যাক্তা শামশুল কবির শাহীন, বাংলাদেশ লেভার ফেডারেশনের সহ সভাপতি চৌধুরী মোহাম্মদ আলী, মিডিয়া ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার মো. আল আমিন, কবি সুলতান আহমেদ কমল, মুজিবুল্লাহ তুষার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন পিএইচপি কোরাআনোর আলো চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি  মাওলানা ক্বারী বোরহান। 
এসময় প্রধান অতিথির বক্তব্যে আল্লামা হাফেজ তৈয়ব বলেন, কোরআন সুন্নার আলোকে কোন প্রতিষ্ঠানের যাত্রা শুরু হলে সেই প্রতিষ্ঠানের ব্যবসা বাণিজ্যে বরকত হয়। সে প্রতিষ্ঠানের প্রতি আল্লাহর রহমত থাকে। কোরআনের বরকতে গার্ডেনভিউ পার্ক এবং রেস্টেুরেন্টের ব্যবসায় বরকত হবে। আল্লাহর রহমতে ব্যবসায় সফলতা আসবে বলে তিনি বলেন। প্রধান বক্তা নেছারিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ প্রফেসর মাওলানা রফিকুদ্দিন ছিদ্দিকী বলেন, এ প্রতিষ্ঠানের যাত্রা একজন বিশ^জয়ী কোরআনী হাফেজকে দিয়ে। এটা বর্তমান সময়ের জন্য এটি একটি পজেটিভ দিক।  সবাই ব্যবসা বাণিজ্যর প্রতিষ্ঠান শুরু করার সময় কোরআন হাদিসের আলোকে উদ্বোধন করলে সমাজে অনেক পরিবর্তন আসবে। অনুষ্ঠানের শুরুতে বিশ^জয়ী কোরআনে হাফেজ তরিকুল ইসলাম পবিত্র কোরআন তেলোয়াত এবং ফিতা কেটে উদ্বোধন করেন।

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়