শিবগঞ্জে ফেন্সিডিলসহ আটক এক
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে ৩’শ ৬৬ বোতল ফেন্সিডিলসহ মোঃ রুবেল আলী (২৮) নামে একজনকে আটক করেছে। গতকাল শুক্রবার রাতে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের লাহাপুর গ্রামস্থ এলাকায় এ অভিযান চালায় র্যাব সদস্যরা। আটককৃত আনারুল ইসলাম হচ্ছে জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার ষ্টেশন হঠাৎপাড়ার মোঃ সাইফুল ইসলামের ছেলে। আজ শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ ক্যাম্প প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল জানতে পারে লাহাপুর এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান নিয়ে অতিক্রম করবে। এ তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল রাত সাড়ে ৯টার উক্ত স্থানে অবস্থান নিলে মাদক সরবরাহের সময় তাকে আটক করে। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উক্ত ফেন্সিডিলগুলো উদ্ধার করে। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। র্যাব আরো জানায়, আটককৃত ব্যক্তি মাদক ব্যবসায়ী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করত।
এমএসএম / এমএসএম
ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত
নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন
চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী
নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান
গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত
আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র্যালি ও সমাবেশ
প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার