শাহজাদপুর উপজেলাকে মডেল হিসেবে গড়তে চান চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চান, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল ইসলাম। ১০নং কৈজুরী ই্উনিয়ন পরিষদের বার বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান সংগ্রামী জননেতা ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম উপজেলা চেয়ারম্যান পদে একজন যোগ্য প্রার্থী হিসেবে ইতিমধ্যেই জোর প্রচারণা চালাচ্ছেন।
নিয়মিত গণসংযোগ, মতবিনিময়সভা ও উঠান বৈঠকের মাধ্যমে চষে বেড়াচ্ছেন উপজেলার প্রত্যন্ত জনপদ। বিগত দিনে এমপির প্রতিনিধি এবং ইউপি চেয়ারম্যান হিসেবে একাধিকবার নির্বাচিত হয়ে কাজ করেছেন দলমত নির্বিশেষে সবার জন্য। ভূমিকা রেখেছেন শাহজাদপুরের বিভিন্ন উন্নয়নে। এছাড়াও কৈজুরী ইউনিয়নের সাবেক দুইবারের চেয়ারম্যান তার মরহুম পিতা মোশারফ হোসেন মুছার আদর্শ বুকে ধারন করে গরীব দুঃখী অসহায় মানুষের বিপদে-আপদে সর্বদা পাশে থেকেছেন। তিনি অংশগ্রহণ করেছেন বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে। তাই জনপ্রতিনিধি হিসেবে উন্নয়ন কর্মকান্ডের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সাইফুল ইসলাম উপজেলা পরিষদ নির্বাচনে দল, মত নির্বিশেষে সবার অকুন্ঠ সমর্থণ ও সহযোগীতা কামনা করেন।
এজন্য তিনি ইউনিয়নসহ উপজেলাবাসীর সহযোগিতা চান। উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম মনে করেন, একজন উপজেলা চেয়ারম্যান এর কাজ হচ্ছে স্থানীয় প্রতিবন্ধকতার অবসান করে মানুষের কল্যাণে কাজ করা, কিন্তু অনেকে তা পারছে না। কিভাবে মানুষের জন্য ঠিক কিভাবে কাজ করতে হয়। কিভাবে উপরমহল থেকে নিজের উপজেলার জন্য কাজ নেওয়া যায় তা তিনি ভাল করেই জানেন। সাইফুল ইসলাম আরও বলেন- মাস্টারপ্লানের মাধ্যমে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে শাহজাদপুর উপজেলা পরিষদকে একটি আধুনিক বাস যোগ্য উপজেলা পরিষদের রূপ দিতে চাই। শুধু প্রতিশ্রুতি নয়, এবার হবে উন্নয়ন। আমি সুন্দর-সুশৃঙ্খল সর্বাধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। উপজেলার বৃহৎ জনগোষ্ঠীর বেকারত্ব হ্রাসে নতুন ভাবে কাজ করার পাশাপাশি স্থানীয় সংসদ সদস্যের চয়ন ইসলামের সাথে সমন্বয় করে সঠিক নেতৃত্বের মাধ্যমে শাহজাদপুর উপজেলাকে উন্নয়নের আওতায় নিয়ে আসবেন বলে তিনি জানান। তাই আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও ভোট প্রার্থণা করেন সাইফুল ইসলাম।
এমএসএম / এমএসএম
রাজস্থলীতে এ্যাম্ভুল্যান্সের চালক ডিউটি অবহেলায় রোগীবহন ভোগান্তি স্বীকার
ভূরুঙ্গামারীতে সার্কেল এএসপি নেতৃত্বে ভারতীয় প্রাসাধনী ও বাসুমতি চাল জব্দ
নবীনগরে ছাত্রের মায়ের সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে মাদ্রাসা প্রিন্সিপাল গ্রেপ্তার
রাজারহাটে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত
ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু
জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে তারেক মঞ্চের মতবিনিময় সভা, ১২ জুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
সেচ ব্যবস্থা উন্নয়নে বড় পরিকল্পনা বিএনপির: প্রধানমন্ত্রী
চাঁদপুরে খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সুবর্ণচরে জামায়াত নেতার বাড়িতে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার
আমি সবার এমপি, সবার কল্যাণে কাজ করবো : প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
কক্সবাজারে ট্রাফিক পুলিশ ও দালালদের চাঁদার রাজত্ব
সলঙ্গায় পৌরসভা নিয়ে আলোচনা সমালোচনার ঝড়