ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

গজারিয়ায় সমবায় জনকল্যাণ ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও সংবর্ধনা প্রদান


গজারিয়া প্রতিনিধি photo গজারিয়া প্রতিনিধি
প্রকাশিত: ২৮-১-২০২৪ দুপুর ২:৫০

 মুন্সীগঞ্জের গজারিয়ার অন্যতম সক্রিয় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সমবায় জনকল্যাণ ফাউন্ডেশন। সামাজিক কর্মকান্ড ও মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্যে ২০১৮ সালের ১৫ জানুয়ারি সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। এরপর শুরু হয় সংগঠনের একের পর এক ব্যতিক্রমী সেবামূলক কার্যক্রম।

এ সংগঠনের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একঝাকঁ তরুণ স্বেচ্ছাসেবকদের মিলন মেলায় পরিনত হয়। শনিবার ২৭জানুয়ারি এ সংগঠনটির নিজ কার্যালয় উপজেলার হোসেন্দী ইউনিয়নের রঘুরচর পূর্ব পাড়ায় সংগঠনের নামে কেক কেটে আলোচনা সভা ও সংবর্ধনা আয়োজন করে সংগঠনটি।

উল্লেখ সেচ্ছায় রক্তদান, রক্তদানে উৎসাহিতকরণ, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সুবিধাবঞ্চিত ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ,রমজানে ইফতার সামগ্রী বিতরন,শীতবস্ত্র বিতরণ সহ নানা কর্মসূচী। এসব নিয়ে কাজ করে যাচ্ছে সমবায় জনকল্যাণ  ফাউন্ডেশন নামে এ স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনটি।

 এ সময় প্রতিষ্ঠাতা সভাপতি মো.ইকবার হোসেন বলেন "সমবায় জনকল্যাণ ফাউন্ডেশন" একটি শিক্ষামূলক সংগঠন। এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন। এই দেশ আমাদের, এই দেশের প্রতিটি নাগরিক আমাদের সহোদর। তাই এই দেশের উন্নয়নে মানুষের সেবায় কাজ করতে হবে আমাদের সকলকে। নিজের মন মানসিকতা, দায়িত্ববোধ এবং কর্তব্য থেকেই সকলকে এগিয়ে আসা উচিৎ আর্ত মানবতার সেবায়।

তিনি আরো বলেন, ২০১৮ সালে ১৫ জানুয়ারি  আমরা ১৩ জন তরুণ শিক্ষার্থী - জুনায়েদ সুমন, মফিজুল ইসলাম মোহন, সুজন আহমেদ, সোহান মিয়া,  সবুজ খান, ফয়সাল আহমেদ,  সবুজ মোল্লা, সেলিম আহমেদ, মেহেদী হাসান, রানা, মাসুম মিলে এই স্বেচ্ছাসেবী সংগঠনটি প্রতিষ্ঠা করি।  
তরুণীদের সক্রিয় উদ্যোগে স্বেচ্ছাসেবী সংগঠন "আমাদের সপ্ন" "মানবতার সেবা" "জয় হোক রক্ত দাতারা" এই স্লোগানকে বুকে ধারণ করে "সমবায় জনকল্যাণ ফাউন্ডেশন" পদযাত্রা শুরু হয়। বর্তমানে এ সংগঠনের সদস্য সংখ্যা ৬৫ জনের অধিক। 

ষষ্ঠতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা- মাহমুদ হাসান,  রঘুর চর পূর্ব পাড়া উদয়ন সংঘের সভাপতি- কামাল প্রধান, সাধারন সম্পাদক- মিঠু প্রধান,  ইয়ামিন, জহির, আল - আমিন, নাদিম মাহমুদ অপু, ইমরান প্রমুখ।

এমএসএম / এমএসএম

মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ পালিত: পোনা অবমুক্তকরণ ও পুরস্কার বিতরণ

আলফাডাঙ্গায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

রায়পুরায় পুলিশের সক্ষমতা বাড়াতে দুটি ভ্যান হস্তান্তর

নোয়াখালীতে ‘ট্রিপল মার্ডার’ মামলায় ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন

নেত্রকোণার মদনে ৩ দিন ব্যাপী জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন

তাড়াশে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

ধুনট মডেল প্রেসক্লাবের কমিটিতে পুনরায় সভাপতি ইমন, সাধারণ সম্পাদক রবি

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে বর্ণাঢ্য র‌্যালি ও সভা

বরিশালে আন্তর্জাতিক মানের তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

কাশিয়ানীতে সাবেক ভাইস চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪

ব্রাহ্মণবাড়িয়ায় জন্মাষ্টমীর পরামর্শ সভা ডাকাকে কেন্দ্র করে ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তীর নেতৃত্বে গৌর সাহার বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত: শৃঙ্খলা পেশাদারিত্ব ও জনবান্ধব পুলিশিংয়ের ওপর জোর