ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকা উত্তর সিটিতে ডেঙ্গু রোগীর সংখ্যা কমছে : আতিকুল


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪-৮-২০২১ দুপুর ৪:৩

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, সামাজিক আন্দোলন ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান’-এর সুফল হিসেবেই ডিএনসিসি এলাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা কমছে। শনিবার (১৪ আগস্ট) রাজধানীর হাতিরঝিলসংলগ্ন মধুবাগ এলাকায় ‘নিজ নিজ বাসাবাড়ি করি পরিষ্কার কর্মসূচি’ বাস্তবায়নে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দেখা গেছে, নগরবাসীর সচেতনতার কারণেই অন্যান্য এলাকার তুলনায় ডিএনসিসি এলাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা ক্রমান্বয়ে কমছে। স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গতকাল মহানগরীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ২১০ জন ডেঙ্গু রোগীর মধ্যে ডিএনসিসি এলাকার ডেঙ্গু রোগী রয়েছেন মাত্র ৩২ জন।

মেয়র বলেন, ডিএনসিসি এলাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা রাজধানীর মোট আক্রান্তের তুলনায় অনেক কম হলেও তা শূন্যে নামিয়ে আনার লক্ষ্যেই সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে। এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া নির্মূল না হওয়া পর্যন্ত স্থানীয় কাউন্সিলরসহ ডিএনসিসির সব কর্মকর্তা-কর্মচারী মাঠে সক্রিয় থাকবে। নগরবাসীর কল্যাণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪৬টি নগর স্বাস্থ্যকেন্দ্রেই ডেঙ্গু রোগের ফ্রি পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।

ডিএনসিসি মেয়র আরো বলেন, নিজেদের সুস্থতার জন্যই সবাই মিলে ‘১০টায় ১০ মিনিট প্রতি শনিবার, নিজ নিজ বাসাবাড়ি করি পরিষ্কার’ এই স্লোগান বাস্তবায়নের মাধ্যমে পরিষ্কার-পরিচ্ছন্নতা সামাজিক আন্দোলনকে আরো জোরদার করতে হবে। 

আতিকুল ইসলাম বলেন, নিজেদের বাসাবাড়িতে ফুলের টব, অব্যবহৃত টায়ার, ডাবের খোসা, চিপসের খোলা প্যাকেট, বিভিন্ন ধরনের খোলা পাত্র, ছাদ কিংবা অন্য কোথাও যাতে তিন দিনের বেশি পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। ‘তিন দিনে এক দিন, জমা পানি ফেলে দিন’, তিন দিনে একদিন না হলে সপ্তাহে কমপক্ষে একদিন স্বচ্ছ জমা পানি ফেলে দিন।

এ সময় অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান ও স্থানীয় কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

মাদক ও যেকোনো অপরাধের ব্যাপারে পুলিশের জিরো টলারেন্স: ঢাকা জেলা পুলিশ সুপার

সাপ্তাহিক তথ্য বিচিত্রার সাংবাদিক দুলাল বিশ্বাসকে মব সৃষ্টি করে হয়রানি মূলক মিথ্যা মামলা থেকে অব্যহতির প্রতিবাদে মানববন্ধন

শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক