শাহজাপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন
‘বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি’ এই প্রুতবাদ্যকে সামনে রেখে শাহজাদপুরে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ২ দিন ব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ২দিন ব্যাপি এ মেলার আয়োজন করা হয়। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলাতে বিভিন্ন স্কুল ও কলেজের ৯ টি স্টল রয়েছে আরো থাকছে কুইজ প্রতিযোগিতা, বিজ্ঞান বিষয়ক সেমিনার। উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান বলেন- স্মার্ট বাংলাদেশের সিটিজেন হবে স্মাট। শাহজাদপুরের মানুষদের স্মাট সিটিজেন হিসাবে তৈরি করার যাত্রা শুরু হয়েছে। সকলের সহযোগিতায় এ উপজেলা হয়ে উঠবে স্মাট উপজেলা। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান প্রধান, সাংবাদিক, সুশিল সমাজের প্রতিনিধি সহ স্থানিয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন