ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

ঐতিহ্য ধরে রাখতে তিনদিন ব্যাপী গুড় মেলার উদ্বোধন


ইমাম হোসেন সাগর, চৌগাছা photo ইমাম হোসেন সাগর, চৌগাছা
প্রকাশিত: ২৯-১-২০২৪ বিকাল ৬:৩

যশোরের জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার বলেছেন যশোরের ঐতিহ্যবাহি খেঁজুর গাছের রস-গুড়ের সুনাম রয়েছে। আমাদের এই যশ ধরে রাখতে হবে। এই ঐতিহ্য দেশব্যাপী ছড়িয়ে দিতে হবে। তিনি বলেন গুড় মেলা সন্মদ্ধে আমার ধারনা ছিলনা। গুড়ের মেলায় এসে আমি অভিভূত। এখন আমি জানলাম গুড় মেলার যথেষ্ট গুরুত্ব রয়েছে। আমি মনে করি মেলা থেকে খেঁজুর গাছ সংরক্ষণের একটি বার্তা সকলের মধ্যে পৌঁছে যাবে। মেলা থেকে শিক্ষা নিয়ে আমরা পরিবেশকে সুন্দর রাখার চেষ্টা করব। 

তিনি বলেন গুড় উৎপাদনের সাথে যারা যুক্ত তাদেরকে সব সময় সহযোগিতা করা হবে। তাই আমাদের পরিবেশ বান্ধব খেঁজুর গাছ বেশী কওে রোপন করা একান্ত দরকার।     তিনি মঙ্গলবার বেলা ১২ টায় উপজেলা চত্তরে যশোরের ঐতিহ্য ধরে রাখতে উপজেলা প্রশাসনের উদ্যোগে তিন দিন ব্যাপী খেঁজুর গুড় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উল্লেখিত কথাগুলো বলেন। 

জেলা প্রশাসক বলেন, গুড় মেলাটি চৌগাছা থেকে শুরু হয়েছে। মেলা থেকে গাছিরা যেমন উপকৃত হবেন তেমনি ক্রেতাসাধারণ ভেজালমুক্ত গুড় ক্রয় করতে পারবেন। তাই প্রতিবছর মেলার কার্যক্রম অব্যহত রাখতে আমাদের সহযোগিতা করতে হবে। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আলোচনা করেন উপজেলা চেয়ারম্যান ড. এম মোস্তানিছুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ও কলামিস্ট মিজানুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেহেদি মাসুদ চৌধুরী, পৌর মেয়র নূর উদ্দীন আল মামুন হিমেল, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসার শফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোসাব্বির হোসেন, গবেষক নকিব মাহমুদ প্রমূখ । 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী রিয়াসাত ইমতিয়াজ, শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান হবিবর রহমান হবি, নূরুল কদর, অবাইদুল ইসলাম সবুজ, আব্দুল হামিদ, আবুল কাশেম, শাহীনুর রহমান, আতাউর রহমান লাল ও এস এম মমিনুর রহমান, প্রেসক্লাব চৌগাছার সভাপতি সহকারী অধ্যাপক ইয়াকুব আলী, সাধারণ সম্পাদক শাহানুর আলম উজ্জ্বলসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, খেজুরগাছ চাষি, গাছি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় নেতৃবৃন্দ।  আলোচনা সভা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার গুড় মেলার স্টল পরিদর্শণ করেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মেলার বৈশাখী মঞ্চে মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এমএসএম / এমএসএম

অনলাইনে ইলিশ কিনতে ক্রেতাদের সতর্ক করল চাঁদপুরের অংশীজনরা

ব্রহ্মপুত্রের চরে তালাবদ্ধ সরকারি স্কুল, ক্ষোভে ক্লাসরুমের তালা ভাঙার চেষ্টা শিশুদের

কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ ইয়াবা, আটক ২

নেত্রকোণার দুর্গাপুরে ৪ শত পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

ধামইরহাটে বাল্যবিবাহ শিশুশ্রম ও বিদ্যালয়ে শিক্ষার্থী ঝড়েপড়া রোধে সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা

শিলক খাল থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন

নেত্রকোণার কেন্দুয়ায় দুটি ষাঁড় গরু আকস্মিক মৃত্যু

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের পাশে ইউএনও (অ.দা) নাহিদ আহমেদ, দিলেন মশারি

কালিয়ায় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্ত দাবি

নাচোলে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

বাবাকে হারিয়ে স্বপ্ন ডাক্তার হওয়ার, দারিদ্র্যে থমকে যেতে পারে শয়নের পথ

ত্রিশালে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

খালিয়াজুরীতে এক রাতে ৯ গরু চুরি, আতঙ্কে কৃষক