মধুখালীতে ব্যতিক্রম আয়োজনে শিক্ষকের বিদায় অনুষ্ঠান আয়োজন
ফরিদপুরের মধুখালীতে মেগচামী আদর্শ স্কুল এন্ড কলেজের শিক্ষক অসিত কুমার বিশ্বাসকে রাজকীয়ভাবে ব্যতিক্রমী বিদায় অনুষ্ঠান আয়োজন করে বিদায় জানালেন অত্র স্কুল কর্তৃপক্ষ। শিক্ষকতায় দীর্ঘ কর্মময় জীবন শেষ করে,অসিত কুমার বিশ্বাস তার প্রিয় প্রতিষ্ঠান মেগচামী আদর্শ স্কুল এন্ড কলেজের সকল ছাত্র-ছাত্রী শিক্ষক, কর্মচারী ও ম্যানেজিং কমিটির কাছ থেকে,আজ ২৯জানুয়ারি সোমবার বিদায় গ্রহণ করেন।
তার এই বিদায় দিনটি স্মরণীয় করে রাখতে ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দুপুর দুইটার সময় স্কুল প্রাঙ্গণে শত শত শিক্ষার্থীরা দুই লাইনে সাড়িবদ্ধভাবে দাঁড়িয়ে করতালি দিয়ে ও ফুল ছিটিয়ে প্রিয় শিক্ষকে বিদায় জানায়। ফুলের তোড়া ও ফুলের মালা পরিয়ে ভালোবাসায় সিক্ত করা হয়েছে। এছাড়া একটি প্রাইভেট কার, হরেক রকম ফুল দিয়ে সাজিয়ে সেটিতে বসিয়ে এবং ১০-১৫ টি মোটরসাইকেল নিয়ে, মটর শোভা যাত্রার মধ্য দিয়ে বিদায়ী শিক্ষক অসিত কুমার বিশ্বাসকে তার নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
এছাড়া সকাল ১১ টার সময় স্কুল হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, সেখানে প্রিয় শিক্ষকের বিদায়ে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়, অশ্রুশিক্ত চোখে বক্তব্য রাখেন,মেগচামী আদর্শ স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি হাজী বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কাশেম মৃধা।অসিত কুমার বিশ্বাস এর দীর্ঘ কর্মময় জিবনের ইতিহাস তুলে ধরে আলোচনা করেন, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম মৃধা, ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক সরজিৎ চক্রবর্তী,গভর্নিং বডির কো-অপ্ট সদস্য কামাল মাহমুদ লেলিন, দাতা সদস্য আব্দুর রাজ্জাক সহ অন্যান্যরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন সিনিয়র শিক্ষক কৃষ্ণচন্দ্র কুন্ডু। বিদায় বেলায় প্রিয় শিক্ষককে শুভেচ্ছা উপহার দেয় ছাত্র ছাত্রী ও সকল সহকর্মী বৃন্দ।
এমএসএম / এমএসএম
৪ জেলায় নতুন পুলিশ সুপার, সিআইডি ও ডিএমপিতে বদলি ৬ কর্মকর্তা
অভয়নগর থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত
সান্তাহারে হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে ৫ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি: ইউএনও বরাবর অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার
শেরপুরে ডিসি উদ্যানে শুরু হলো পাঁচ দিনব্যাপী বইমেলা
বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন
শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: এলজি ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার
মাদারীপুর জেলা হাসপাতালে অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী
পিরোজপুরকে মাদকমুক্ত করতে নেছারাবাদ ও কাউখালীতে পৃথক মতবিনিময় সভা
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল
ঠাকুরগাঁও বিসিডিএস সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ: ১৭ জনের মধ্যে ১৫ সদস্যের অনাস্থা