কুবির কমিউনিকেশন ক্লাবের নেতৃত্বে বিশ্বজিৎ-রাব্বি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের সংগঠন কমিউনিকেশন ক্লাব নির্বাচন ২০২৪ এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে৷
সোমবার (২৯ জানুয়ারি) বিভাগে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের ১২ তম ব্যাচের শিক্ষার্থী বিশ্বজিৎ সরকার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন ১৩ তম ব্যাচের আব্দুল্লাহ আল-মাসুদ রাব্বি।
এছাড়া কোষাধ্যক্ষ পদে ১৪ তম ব্যাচের মঞ্জুরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক পদে একই ব্যাচের এমরান হোসেন, পরিবেশ বিষয়ক সম্পাদক পদে তামিম মিয়া, শিল্প, সাহিত্য ও সংস্কৃতি পদে ১৫ তম ব্যাচের তারিন সুমাইয়া।
এছাড়া প্রত্যেক ব্যাচ থেকে কার্যনির্বাহী পদে জয়ী হয়েছেন ১৪ তম ব্যাচের মারজিয়া আহমেদ, ১৫ তম ব্যাচের আতিকুর রহমান রিয়াদ, ১৬ তম ব্যাচের মো. সাজিদুর রহমান ও ১৭ তম ব্যাচের মো. তাসনিম ফেরদাউদ রিফাত।
উল্লেখ্য, দ্বিতীয়বারের মত অনুষ্ঠিত কমিউনিকেশন ক্লাবের এই নির্বাচনে নির্বাচিত এই কার্যনির্বাহী কমিটি আগামী একবছর দায়িত্ব পালন করবে।
এমএসএম / এমএসএম
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা