ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ইবির গুচ্ছ ভর্তি পরীক্ষায় না থাকার সিদ্ধান্ত


শাহনেওয়াজ আলী, ইবি থানা photo শাহনেওয়াজ আলী, ইবি থানা
প্রকাশিত: ৩০-১-২০২৪ দুপুর ১:২২

গুচ্ছ পদ্ধতি ছেড়ে  নিজস্ব পদ্ধতিতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষ। সোমবার (২৯ জানুয়ারি) একাডেমিক কাউন্সিলের ১২৭তম সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন। জানা যায়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের রুটিন এজেন্ডা, নানা সমস্যা, সান্ধ্যকালীন আইন পরিবর্তনসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতে সোমবার সকালে একাডেমিক কাউন্সিলের সভা শুরু হয়। এতে গুচ্ছে না যাওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, পূর্বেই শিক্ষক সমিতি গুচ্ছ থেকে বের হয়ে আসার সিদ্ধান্ত নেয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষকদের প্রতি সন্মান জানিয়ে গুচ্ছ থেকে বেরিয়ে যাওয়া সমর্থন করেন। একাডেমিক কাউন্সিলে সকলের সম্মতিক্রমে গুচ্ছ থেকে বের হয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, একাডেমিক কাউন্সিলে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরিক্ষা নেওয়া হবে। প্রসঙ্গত, গত ২০২১-২২ শিক্ষাবর্ষে নানা ভোগান্তির পরিপ্রেক্ষিতে শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন মহল নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছিলেন। পরে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি প্রথম দিকে গুচ্ছের বিপক্ষে অনড় অবস্থান নিলেও পরবর্তী সময়ে শর্তসাপেক্ষে সিদ্ধান্ত পরিবর্তন করে। এদিকে ২০২২-২৩ শিক্ষবর্ষে সিন্ডিকেট সভায় একক পদ্ধতিতে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত হয়। তবে পরে রাষ্ট্রপতির আদেশের পর ফের গুচ্ছে অংশ নেয় ইবি।

এমএসএম / এমএসএম

জুলাই নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ডিআইইউতে বহিষ্কার শিক্ষার্থী

গণ বিশ্ববিদ্যালয়ে ৩০ টি দল নিয়ে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা শুরু

গণ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত ‘নাতে রাসূল ও কাওয়ালী সন্ধ্যা’ অনুষ্ঠিত

মহামান্য রাষ্ট্রপতির সাথে পাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

প্রথম বাংলাদেশি হিসেবে ‘ইয়ং এশিয়ান বায়োটেকনোলজিস্ট প্রাইজ’ পেলেন কুবির ড. জান্নাতুল

অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছিল

ওবায়দুর-শিহাবের নেতৃত্বে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম গবি শাখায় নতুন কমিটি

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের

কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি

প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন

৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ