ইউএপি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন হলেন স্থপতি মাহবুবা হক
স্থপতি মাহবুবা হক ২০২৪-২০২৫ সালের জন্য ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন হিসেবে নির্বাচিত হয়েছেন। সম্প্রতি সাবেক চেয়ারম্যান ড. এম. আলাউদ্দিনের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেছেন তিনি।
স্থপতি মাহবুবা হক ১৯৮৬ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে স্থাপত্যে স্নাতক ডিগ্রী সম্পন্ন করেন। কর্মজীবনের শুরুতে তিনি প্রফেসর শামসুল ওয়ারেসের সাথে শিক্ষানবিশ হিসেবে কাজ করেন। তিনি ১৯৯৬ সালের জানুয়ারিতে ‘মাহবুবা হক অ্যান্ড অ্যাসোসিয়েটস লিমিটেড’ নামে তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানের যাত্রা শুরু করেন।
একজন স্থপতি হিসাবে ৩০ বছরের দীর্ঘ কর্মজীবনে, তিনি বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক সংস্থার সাথে কাজ করেছেন। স্থপতি মাহবুবা হক, ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশের (আইএবি) একজন সদস্য।
ইউএপি বোর্ড অব ট্রাস্টিজের ২০২৪-২০২৫ সালের পর্ষদের অন্যান্য নির্বাচিত সদস্যরা হলেন- তাশমিম শায়েরা মঈন, সিনিয়র সহ সভাপতি; অধ্যাপক ড. মোহাম্মদ শরিফুল ইসলাম, সহ সভপতি; মোহাম্মদ ইশতিয়াক কামাল, সহ সভপতি; ও আলমজেব ফারজাদ আহমেদ।
এমএসএম / এমএসএম
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা