মালচিং পদ্ধতিতে কাঁচা মরিচ চাষে সফলতার মুখ দেখছেন কলেজ পড়ুয়া শিক্ষার্থী
চাঁদপুরের হাইমচর উপজেলায় মালচিং পদ্ধতি ব্যবহার করে বাণিজ্যিকভাবে কাঁচা মরিচ উৎপাদন করছে কলেজ পড়ুয়া শিক্ষার্থী মোঃ যুবায়ের হোসেন। তিনি নীলকমল ইউনিয়নের ঈশানবালা এলাকর কৃষক আজিজুল হকের ছেলে।
জমিকে উত্তমরূপে তৈরি করে প্রয়োজনীয় জৈব ও রাসায়নিক সার মিশিয়ে বেড তৈরি করে মালচিং পেপার বিছিয়ে সেখানে নির্দিষ্ট দূরত্বে পরপর ছিদ্র করে চারা রোপণ করে কাঁচামরিচ চাষ করছেন। এ পদ্ধতিতে কাঁচা মরিচ চাষ করে ভালো ফলন ও দাম পাওয়ার আসা করেন তিনি।
ইউটিউব দেখে গত বছর পরিক্ষামূলক ভাবে মালচিং পদ্ধতি ব্যবহার করে ৩শ' কাঁচা মরিচ চারা রোপণ করলেও কাঙ্খিত সফলতা পায়নি। এবছর ৪০ শতক জমিতে বিজলি প্লাস ২০২০ জাতের মরিচ বানিজ্যিক ভাবে চাষ করেছেন।
চাঁদপুর সরকারি কলেজ পড়ুয়া শিক্ষার্থী মোঃ যুবায়ের হোসেন জানান, মালচিং পেপার ব্যবহার করে কাঁচা মরিচ চাষ করলে বেশ উপকার পাওয়া যায়। প্রথমত একবার সার দিয়ে গাছ লাগালে পরে আর সার প্রয়োগের প্রয়োজন হয় না। এছাড়া মালচিং পেপারের কারণে পোকামাকড়ের আক্রমণও কম হয়। গাছের গোড়ায় ছাড়া পুরো বেড মালচিং পেপার দিয়ে ঢেকে দেওয়ায় কোনো ধরণের আগাছা জন্মাতে পারে না। আগাছা দমনে বাড়তি খরচ করতে হয় না। ফলে উৎপাদন যেমন বাড়ছে; তেমনই ফলনও অনেক বেশি হচ্ছে। এই পদ্ধতি ব্যবহার করে চাষ করায় ৪০ শতক জমিতে খরচ হবে প্রায় ৭০ হাজার টাকা। আবহাওয়া অনুকূলে থাকলে ও কাঙ্খিত ফলন হলে ২ থেকে আড়াই লক্ষ টাকা আয় হবে।
স্থানীয় কৃষকেরা জানিয়েছেন, আমরা সাধারণত ছিটিয়ে বপন করে থাকি। মালচিং পদ্ধতির এই চাষাবাদ এ বছর আমরা করতে দেখেছি ফলন যদি ভাল হয় তাহলে আগামীতে আমরা এই পদ্ধতিতে চাষাবাদ করবো।
হাইমচর উপজেলা কৃষি কর্মকর্তা শাকিল খন্দকার বলেন, মালচিং পদ্ধতিতে মরিচ চাষ এবং টমেটো চাষ সম্প্রসারণে আমরা কাজ করে যাচ্ছি। চলতি অর্থবছরে মরিচ আবাদ হয়েছে ৪৮৫ হেক্টর। ছিটিয়ে বপনের চেয়ে লাইনের বপন করলে চাষাবাদের সুবিধা ও ভালো ফলন পাওয়া যায়। মালচিং পদ্ধতিতে চাষাবাদ করলে সার ও কীটনাশক কম ব্যবহার হয় খরচ কম হয় ফলন ভালো পাওয়া যায়।
এমএসএম / এমএসএম
বোয়ালখালী সাংবাদিক ফোরাম - চট্টগ্রামের আত্মপ্রকাশ
বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে এপেক্স ক্লাব অফ গোপালগঞ্জ-এর ৫ম দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত
রাজস্থলীতে এ্যাম্ভুল্যান্সের চালক ডিউটি অবহেলায় রোগীবহন ভোগান্তি স্বীকার
ভূরুঙ্গামারীতে সার্কেল এএসপি নেতৃত্বে ভারতীয় প্রাসাধনী ও বাসুমতি চাল জব্দ
নবীনগরে ছাত্রের মায়ের সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে মাদ্রাসা প্রিন্সিপাল গ্রেপ্তার
রাজারহাটে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত
ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু
জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে তারেক মঞ্চের মতবিনিময় সভা, ১২ জুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
সেচ ব্যবস্থা উন্নয়নে বড় পরিকল্পনা বিএনপির: প্রধানমন্ত্রী
চাঁদপুরে খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সুবর্ণচরে জামায়াত নেতার বাড়িতে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার
আমি সবার এমপি, সবার কল্যাণে কাজ করবো : প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ