ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

চৌগাছা হাসপাতালে ডাক্তার-কর্মচারীকে মারপিট প্রতিবাদে মানববন্ধন ও কর্মবিরতি পালন


ইমাম হোসেন সাগর, চৌগাছা photo ইমাম হোসেন সাগর, চৌগাছা
প্রকাশিত: ৩০-১-২০২৪ বিকাল ৬:৪
যশোরের চৌগাছা হাসপাতালে রোগীর অভিভাবক কর্তৃক ডাক্তার-নার্স মারপিটের ঘটনায় মঙ্গলবার সকালে চৌগাছা-যশোর সড়ক সংলগ্ন হাসপাতালের সামনে মানববন্ধন ও কর্মবিরতি পালন করা হয়েছে।
জানাগেছে, সোমবার পৌরসভার বিশ্বাস পাড়ার এখতিয়ারের তিন বছরের শিশুকন্যা ইসরাত জাহানের নাকের ভিতর কুলের বিচি ঢুকে যায়। পরিবারের লোকজন বুঝতে পেরে এ দিন রাতে চিকিৎসার জন্য শিশুকে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরী বিভাগে স্বেচ্ছাসেবী এক কর্মচারী নাক থেকে কুলের বিচি বের করার চেষ্টা করেন। একপর্যায় নাক দিয়ে রক্তক্ষরণ হলে শিশুটি কান্নাকাটি শুরু করে। রক্তক্ষরণকে কেন্দ্র করে জরুরী বিভাগে উপস্থিত উপ-স্বাস্থ্য সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ আশরাফুন্নাহার ও জরুরী বিভাগে কর্তব্যরত ডাঃ সোহাগ হোসেনের সাথে কথাকাটাকাটি হয়। একপর্যায় শিশুটির পিতা তাদের উপর চড়াও হওয়ার পাশাপাশি দু’চিকিৎসককে ধাক্কা দিয়ে লাঞ্চিত করেন। এ ঘটনায় ফাহিম নামের এক কর্মচারী প্রতিবাদ করলে তাকেও লাঞ্চিন করা হয়।
এ ঘটনায় ডাঃ সোহাগ হোসেন এখতিয়ারের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করেন। মামলা নং-২৭। মামলার প্রেক্ষিতে মঙ্গলবার সকালে বিশ্বাসপাড়া থেকে থানা পুলিশ এখতিয়ারকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে।
হাসপাতালে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মঙ্গলবার সকালে হাসপাতালের পক্ষ থেকে মানববন্ধন ও কর্মবিরতি কর্মসূচী পালন করা হয়েছে। প্রায় ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় জরুরী চিকিৎসাসেবা ছাড়া হাসপাতালের সকল কার্যক্রম বন্ধ ছিল। কর্মবিরতির ফলে বেশকিছু রোগী ভোগান্তির শিকার হন বলে আগত রোগীরা জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ লুৎফুন্নাহার লাকী, ডাঃ সুরাইয়া ইয়াসমিন, ডাঃ ইয়াসির আরাফাত, ডাঃ আকিব হাসান, ডাঃ সোহাগ, ডাঃ লুৎফুন নেছা লতা, ডাঃ সঞ্চিতাসহ কর্মকর্তা, নার্স ও কর্মচারীবৃন্দ।
বেলা ১১ টায় মানববন্ধনের বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে হাজির হন যশোরের সিভিল সার্জন ডাঃ বিপ্লব কান্তি বিশ্বাস। এ সময় তিনি সকলকে শান্ত থাকার অনুরোধ করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রদান করলে মানববন্ধন ও কর্মবিরতি প্রত্যাহার করা হয়। 
এ ব্যাপারে হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ লুৎফুন্নাহার লাকী জানান, সন্ত্রাসী হামলার ঘটনাটি সত্যি দুঃখজনক। বিষয়টি হাসপাতালের উর্ধ্বতন কতৃপক্ষকে জানিয়েছি। তারা যথাযথ ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছেন। কতৃপক্ষের নির্দেশে মামলা করা হয়েছে।

এমএসএম / এমএসএম

কালিয়ায় বড় ভাইয়ের অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন, পারিবারিক ঐক্য বজায় রাখার আহ্বান

সীমাবদ্ধতার মধ্যেও ৩৪ বছর ধরে শিশুদের ভবিষ্যৎ গড়ার চেষ্টা

বিলাইছড়িতে মাদকবিরোধী র‍্যালী ও আলোচনা অনুষ্ঠিত

ছড়িয়ে পড়েছে ‘নিষিদ্ধ চায়না দুয়ারি’ জাল, হুমকিতে দেশি মাছ ও জলজ জীববৈচিত্র্য

চট্টগ্রামে তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ সার্কেল অফিসার আরিফ

রায়গঞ্জ প্রেসক্লাবের সম্পাদক ও জুলাই যোদ্ধা গ্রেপ্তার, ফাঁসানোর অভিযোগ পরিবারের

নেত্রকোণার কেন্দুয়ায় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভবন ও ড্রেন নির্মাণে বাধা দেয়ায় শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ

মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে চরবামুন্দী জাগরণ ক্লাবের ফুটবল প্রতিযোগিতা

টাঙ্গাইলে ৩ প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর

মানারুল কোরআন কওমী মাদ্রাসার সভাপতির দায়িত্বে আমীর হামজা ভূঁইয়া

হেফাজতের মিথ্যাচার ও হুমকির প্রতিবাদে টঙ্গীতে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন

অনলাইনে ইলিশ কিনতে ক্রেতাদের সতর্ক করল চাঁদপুরের অংশীজনরা

ব্রহ্মপুত্রের চরে তালাবদ্ধ সরকারি স্কুল, ক্ষোভে ক্লাসরুমের তালা ভাঙার চেষ্টা শিশুদের