জাতীয় শোক দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত
শনিবার (১৪ আগস্ট) বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ, জনস্বাস্থ্য প্রকৌশল শাখা এবং জনস্বাস্থ্য প্রকৌশল বহুমুখী সমবায় সমিতি কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ৪ দিনব্যাপী কর্মসূচির তৃতীয় দিন স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশের সৃষ্টি হতো না। বাংলাদেশের উন্নয়নে ব্যাঘাত ঘটাতে ষড়যন্ত্রকারীরা তাকে সপরিবারে নির্মমভাবে হত্যা করে। কিন্তু বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বির্নিমাণে এগিয়ে যাচ্ছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সাধারণ সম্পাদক ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ইঞ্জিনিয়ার মো. নুরুজ্জামান বলেন, বঙ্গবন্ধুর তুলনা হয় না। বাংলাদেশের রাষ্ট্রপ্রধান থাকা অবস্থায় তিনি অসাধারণ ছিলেন। সকলের মতামত গুরুত্ব দিয়ে বিবেচনা করতেন। তার নির্মম মৃত্যু বাংলাদেশকে অনেক পিছিয়ে দিয়েছিল। নতুবা আজকে বাংলাদেশ একটি উন্নত দেশ হিসেবে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াত।
বিশেষ অতিথি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. সাইফুর রহমান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ৪ দিনব্যাপী কর্মসূচির তৃতীয় দিন স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির সাফল্য কামনা করছি এবং বঙ্গবন্ধুসহ পরিবারের সকল শহীদের আত্মার মাগফিরত কামনা করছি। বঙ্গবন্ধু না হলে বাংলাদেশের সৃষ্টি হতো না আর বাংলাদেশের সৃষ্টি না হলে আমরাও কেউ আজকের এ অবস্থানে আসতে পারতাম না। ’৪৭-এর দেশভাগের পর মাত্র ২৩ বছরের মধ্যে আরেকটি স্বাধীন দেশের অভ্যুদয় একমাত্র বঙ্গবন্ধুর কারণেই সম্ভব হয়েছিল। ’৪৭-এর দেশভাগের সময় মুসলিম লীগ পাকিস্তানের পক্ষেই ছিল। সেখান থেকে পশ্চিম পাকিস্তানিদের মুখোশ উন্মোচন করে আওয়ামী লীগ গঠনের মাধ্যমে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে এতবড় একটি যুদ্ধে নেতৃত্বে প্রদানের মাধ্যমে বাংলাদেশের সৃষ্টি একমাত্র বঙ্গবন্ধুর মতো মহান নেতার পক্ষেই সম্ভব। এমন দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাসে বিরল। পৃথিবীর সব নেতাই বঙ্গবন্ধুর নেতৃত্বগুণের প্রশংসা করেছেন। ফিদেল কাস্ত্রোর মতো মহান নেতাও বলেছেন, আমি হিমালয় দেখিনি, বঙ্গবন্ধুকে দেখেছি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের আহ্বায়ক, জনস্বাস্থ্য প্রকৌশল শাখা এবং সাংগঠনিক সম্পাদক, জনস্বাস্থ্য প্রকৌশলী পরিষদ কেন্দ্রীয় কমিটি এবং সভাপতি, জনস্বাস্থ্য প্রকৌশল বহুমুখী সমবায় সমিতি প্রকৌশলী মো. নজরুল ইসলাম মিয়া।
এমএসএম / জামান
মাদক ও যেকোনো অপরাধের ব্যাপারে পুলিশের জিরো টলারেন্স: ঢাকা জেলা পুলিশ সুপার
সাপ্তাহিক তথ্য বিচিত্রার সাংবাদিক দুলাল বিশ্বাসকে মব সৃষ্টি করে হয়রানি মূলক মিথ্যা মামলা থেকে অব্যহতির প্রতিবাদে মানববন্ধন
শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল