ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

আমি যেহেতু অন্যকোনো দায়িত্বে নেই, পুরোটা সময় বিভাগকে দিতে পারবো: নবনিযুক্ত চেয়ারম্যান মাওলা প্রিন্স


এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয় photo এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ১-২-২০২৪ দুপুর ১:৪৪

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স)।

আজ বুধবার ৩১ জানুয়ারি ২০২৪ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখরের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার কৃষিবিদ ড. হুমায়ুন কবির স্বাক্ষরিত এক চিঠিতে অধ্যাপক ড. হাবিব-উল-মাওলাকে এই দায়িত্ব প্রদান করা হয়।  

চিঠিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় আইন-২০০৬ এর ধারা ২৪ এর উপধারা (২) মোতাবেক উপাচার্য মহোদয় কর্তৃক ০১/০২/২০২৪ তারিখ বা তার পর যোগদানের তারিখ হতে কার্যকর হওয়ার ভিত্তিতে পরবর্তী তিন বছরের জন্য প্রচলিত শর্তে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে নিয়োগ প্রদান করা হলো 

অধ্যাপক ড. হাবিব-উল-মাওলা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, "প্রথমেই সৃষ্টিকর্তাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশ্ববিদ্যালয় আইনে এই দায়িত্ব আমার পাবার কথা ছিলো। সেটি পেয়েছি। সামনের দিনগুলো সবাইকে একসাথে নিয়েই কাজ করতে চাই। ইতোপূর্বে এই বিভাগের বিভাগীয় প্রধান যে বা যাঁরাই হয়েছেন তাঁরা একই সাথে ডীন, সিন্ডিকেট সদস্য বা প্রক্টরের দায়িত্বও পালন করেছেন। এজন্য পুরোটা সময় বিভাগকে দিতে পারেন নাই। কিন্তু আমি যেহেতু অন্য কোনো দায়িত্বে নেই সেক্ষেত্রে পুরোটা সময় বিভাগকে দিতে পারবো। সকলের সহযোগিতায় বিভাগকে এগিয়ে নিতে চাই।"
উল্লেখ্য, আগামী তিন বছরের জন্য বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করবেন অধ্যাপক ড. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স)। 

এমএসএম / এমএসএম

সড়ক অবরোধ করে অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের শিক্ষার্থীদের বিক্ষোভ

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে এআই ও সিনথেটিক মিডিয়া শনাক্তকরণে ওয়েবিনার

পুলিশ পরিচয়ে কুবি শিক্ষার্থীদের তল্লাশি, ছিনতাইকারী সন্দেহে তিনজনকে ক্যাম্পাসে এনে প্রক্টর অফিসে সমঝোতা

কুবির নতুন শিক্ষাবর্ষে যুক্ত হচ্ছে তিন বিভাগ, বাড়বে আসনসংখ্যাও

ইবির সমাবর্তনের ফি ‘অমীমাংসিত’, নিবন্ধন শুরুর তারিখ নিয়ে অনিশ্চয়তা!

ডিআইইউতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা অধ্যাপক ড: সাজ্জাদের

উৎসবমুখর পরিবেশে কালিয়াকৈরে ইউএফটিবির ডেটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

এক অনন্য মনীষী ড. এ. এইচ. এম. ইয়াহইয়া রহমান: শিক্ষকতা ও গবেষণায় বর্ণাঢ্য জীবনের ইতি

উন্নয়নের স্বার্থে গাছ অপসারণ, পরিবেশ রক্ষায় অধিক বৃক্ষরোপণ: নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

পলিটেকনিকে শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, সুপারিশ পেলেন ৫ প্রার্থী

রাষ্ট্রপতির সভাপতিত্বে ২ ফেব্রুয়ারি ইবির সমাবর্তন

অবশিষ্ট স্থাপনা গুঁড়িয়ে মাঠে ট্রাক্টর দিয়ে চাষ দিলেন শেকৃবি শিক্ষার্থীরা

কুবির আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের নতুন পরিচালক ড. আব্দুল আহাদ