ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি মোঃ ফায়েকুজ্জামান, সম্পাদক সাদ্দাম হোসেন


শাহাজান ইসলাম, বশেমুরবিপ্রবি photo শাহাজান ইসলাম, বশেমুরবিপ্রবি
প্রকাশিত: ১-২-২০২৪ দুপুর ২:২১

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষক সমিতি নির্বাচন-২০২৪ এ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন  হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ ফায়েকুজ্জামান মিয়া এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক সাদ্দাম হোসেন। 

বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধিকারের চেতনায় বিশ্বাসী শিক্ষক পরিষদের প্রার্থী ইএসডি বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ রাশেদুজ্জামান (পবিত্র)  কে ৩১ ভোটে হারিয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনার শিক্ষক ঐক্য থেকে ১১৬ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হন মোঃ ফায়েকুজ্জামান মিয়া।

অন্যদিকে, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনার শিক্ষক ঐক্যের প্রার্থী বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জাকিয়া সুলতানা মুক্তা কে ৮ ভোটে হারিয়ে মুক্তিযুদ্ধ ও স্বাধিকারের চেতনায় বিশ্বাসী শিক্ষক পরিষদ থেকে ১০৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক  নির্বাচিত হন  আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক সাদ্দাম হোসেন।
 
নির্বাচনে ১৫টি পদের মধ্যে সভাপতিসহ ৬টি পদে জয়লাভ করেছে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শিক্ষক ঐক্য। অপরপক্ষে   বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধিকারের চেতনায় বিশ্বাসী শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদকসহ মোট ৮টি পদে জয়লাভ করেছেন। তবে যুগ্ম সাধারণ সম্পাদক পদে যৌথভাবে নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক গাজী মোহাম্মদ মাহবুব ও ইইই বিভাগের সহযোগী অধ্যাপক ড. আরিফুজ্জামান রাজিব।

সহ-সভাপতি পদে ১০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মাহবুব আলম। কোষাধ্যক্ষ পদে ১০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিজিই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শরাফত আলী। প্রচার সম্পাদক পদে ১১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিজিই বিভাগের সহকারী অধ্যাপক মো. শাহাবুদ্দিন শিহাব। দপ্তর সম্পাদক পদে বিজিই বিভাগের সহকারী অধ্যাপক আবদুল্লাহ-আল-জুবায়ের ১০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এছাড়াও ৮টি সদস্য পদে  নির্বাচিত হয়েছেন,  পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক ড. রেহেনা পারভীন,  ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক  হাবিবুর রহমান, পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. কামাল হোসেন, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুর রহমান, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক মো. বদরুল ইসলাম , ইইই বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আবদুল্লাহ-আল-আসাদ, ফার্মেসী বিভাগের সহযোগী অধ্যাপক আবুল বাশার রিপন খলিফা, মার্কেটিং বিভাগের প্রভাষক মো. আসিফ খালেদ। 

বুধবার (৩১ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বশেমুরবিপ্রবির শিক্ষক সমিতি ক্লাবে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাত সাড়ে ১০টায় নির্বাচনি ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ড. মো. গোলাম ফেরদৌস।

এমএসএম / এমএসএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?