ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নির্বাচন ৪ ফেব্রুয়ারী


এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয় photo এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ১-২-২০২৪ দুপুর ৩:২৯
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাককানইবিসাস) কার্যনির্বাহী পরিষদ-২০২৪ এর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) ২০২৩ কার্যনির্বাহী পরিষদের সভাপতি মো: ফাহাদ বিন সাঈদ ও সাধারণ সম্পাদক আহসান হাবীব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তফসিল ঘোষণা করা হয়। 
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাককানইবিসাস) গঠনতন্ত্রের ১৫(ছ) ধারা অনুযায়ী কার্যনির্বাহী পরিষদ ২০২৪ নির্বাচন পরিচালনার জন্য প্রধান নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস, নির্বাচন কমিশনার সহকারী অধ্যাপক মো. হারুনুর রশিদ ও সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মো. বদরুল আলম বিপুলকে ঘোষণা করা হয়েছে।
 
তফসিল সূত্রে জানা যায়, আগামী রবিবার (৪ ফেব্রুয়ারী) নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে ১লা ফেব্রুয়ারী ২০২৪ দুপুর ১২টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ২ ফেব্রুয়ারী ২০২৪ দুপুর ২টা পর্যন্ত মনোনয়নপত্র বিক্রি ও জমা দিতে হবে।মনোনয়ন প্রত্যাহার করা যাবে পরের দিন (২ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৭টা পর্যন্ত। আর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে একইদিন রাত ৮:৩০টায়। নির্বাচন অনুষ্ঠিত হবে ৪ ফেব্রুয়ারি। এতে সমিতির সদস্যগণ ভোট প্রদান করতে পারবেন সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত। ভোট গণনা শেষে একইদিন দুপুর ১:৩০ টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।
 
উল্লেখ্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৪ এর মধ্য দিয়ে ষষ্ঠ কার্যনির্বাহী পরিষদের কমিটি গঠন হবে।

এমএসএম / এমএসএম

সড়ক অবরোধ করে অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের শিক্ষার্থীদের বিক্ষোভ

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে এআই ও সিনথেটিক মিডিয়া শনাক্তকরণে ওয়েবিনার

পুলিশ পরিচয়ে কুবি শিক্ষার্থীদের তল্লাশি, ছিনতাইকারী সন্দেহে তিনজনকে ক্যাম্পাসে এনে প্রক্টর অফিসে সমঝোতা

কুবির নতুন শিক্ষাবর্ষে যুক্ত হচ্ছে তিন বিভাগ, বাড়বে আসনসংখ্যাও

ইবির সমাবর্তনের ফি ‘অমীমাংসিত’, নিবন্ধন শুরুর তারিখ নিয়ে অনিশ্চয়তা!

ডিআইইউতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা অধ্যাপক ড: সাজ্জাদের

উৎসবমুখর পরিবেশে কালিয়াকৈরে ইউএফটিবির ডেটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

এক অনন্য মনীষী ড. এ. এইচ. এম. ইয়াহইয়া রহমান: শিক্ষকতা ও গবেষণায় বর্ণাঢ্য জীবনের ইতি

উন্নয়নের স্বার্থে গাছ অপসারণ, পরিবেশ রক্ষায় অধিক বৃক্ষরোপণ: নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

পলিটেকনিকে শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, সুপারিশ পেলেন ৫ প্রার্থী

রাষ্ট্রপতির সভাপতিত্বে ২ ফেব্রুয়ারি ইবির সমাবর্তন

অবশিষ্ট স্থাপনা গুঁড়িয়ে মাঠে ট্রাক্টর দিয়ে চাষ দিলেন শেকৃবি শিক্ষার্থীরা

কুবির আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের নতুন পরিচালক ড. আব্দুল আহাদ