ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

সিসি ক্যামেরার আওতায় নেকমরদ বাজার


মাসুদ রানা লেমন, রাণীশংকৈল photo মাসুদ রানা লেমন, রাণীশংকৈল
প্রকাশিত: ১-২-২০২৪ দুপুর ৪:২৩

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ হাট, জেলার মধ্যে অন্যতম প্রাচীন ও বৃহত্তম বাজার, যেখানে প্রতি সপ্তাহের হাটবার গুলোতে স্থানীয় ও বাইরের ব্যবসায়ীদের আনাগোনায় মুখরিত থাকে হাট। বিপুল জনসমাগমের কারণে হাটে মাঝে মধ্যেই চুরি ছিনতাইয়ের মতো ঘটনা ঘটলেও প্রমাণের অভাবে অনেক সময়ই অপরাধীরা পার পেয়ে যায়, এতে উদ্বিগ্ন হাটের ব্যাবসায়ীরা। তবে নেকমরদ হাটের ব্যবসায়ীরা এখন অনেকটাই স্বস্তিতে কারণ হাটের বিশাল এলাকা জুড়ে লাগানো হয়েছে ১২ টি সিসি ক্যামেরা।

ইউনিয়নের অভ্যন্তর নেকরদ বাজারের নিরাপত্তা জন্য সকলের গতিবিধি নজরদারীতে রাখতে, অপ্রীতিকর ঘটনা এড়াতে, অপরাধীদের সনাক্ত করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই উদ্যোগ গ্রহন করা হয়েছে।

ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল হোসেন জানান, নিজ উদ্যোগে বাজারের গুরুত্বপূর্ন স্থানে ১২ টি সিসি ক্যামেরা লাগানো হয়। আমার ইউনিয়নের আওতায় থাকা নেকমরদ বাজারটি উপজেলা শহর থেকে ৯ কি:মি দূরে হওয়ায় এই এলাকায় বিভিন্ন অপরাধ সংগঠিত করে অপরাধীরা নির্বিঘ্নে পালিয়ে যায়।

এসব অপ্রীতিকর ঘটনা বাজারসহ সড়কের গুরুত্বপূর্ণ  স্থানে ১২টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। চেয়ারম্যান আরো জানান, এছাড়াও বেশ কিছু জনবহুল স্থানে সিসি ক্যামেরা লাগানোর প্রস্তুতি রয়েছে। পরিকল্পনা অনুযায়ী সকল স্থানে শিঘ্রই সিসি ক্যামেরা স্থাপনের কাজ সম্পন্ন হবে। আমার মেয়াদকালে এই ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রুপান্তরিত করতে চাই। সকলের সহযোগিতা পেলে আমি আমার কাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারব। প্রায় দুই লাখ টাকা ব্যয়ে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। তার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এলাকাবাসী।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রকিবুল হাসান সকালের সময়কে জানান, চেয়ারম্যানের এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। সিসি ক্যামেরা স্থাপনে বাজারে অপরাধমূলক কাজ কমে আসবে বলে আশা রাখি। এ ছাড়া কোনো অপরাধমূলক কাজ সংঘটিত হলেও অপরাধীদের শনাক্ত করতে সুবিধা হবে। এতে জনগণের পাশাপাশি প্রশাসনও উপকৃত হবে।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির