বটিয়াঘাটায় খোয়া যাওয়া এন্ড্রয়েড ফোন সহ অজ্ঞানপার্টির মুলহোতা গ্রেফতার
৮ জানুয়ারী সোমবার দিবাগত মধ্য রাতে বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদারের বাড়িতে খাবারে চেতনা নাশক ঔষধ প্রয়োগ করে লুন্ঠিত মালামালের মধ্যে আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় ২টি এন্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়েছে থানা পুলিশ। পুলিশ এ সময় ঘটনার সাথে জড়িত খলিলুর রহমান গাজী (৫০) কে কৌশলে আটক করতে সক্ষম হয়। পুলিশ জানায়, গতপরশু বুধবার রাতভর থানা অফিসার ইনচার্জ রিপন কুমার সরকারের নিদের্শে এসআই ইমদাদ হোসেন এবং এসআই কৌশিক সাহার নেতৃত্বে একটি চৌকস দল গল্লামারী এলাকায় তথ্যপ্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে। এক পর্যায়ে মহম্মদনগর জাহানাবাদ স্কুলের গলিতে ভাড়াটিয়া হিসেবে বসবাসকারি জেলার কয়রা উপজেলার খড়িয়া মঠবাড়ি এলাকার মৃতঃ কলিমউদ্দিন গাজীর পুত্র খলিলুর রহমানকে হাতেনাতে আটক করে নিয়ে আসে। উল্লেখ্য গত ৮ জানুয়ারী সোমবার দিবাগত রাতে সাংবাদিক ইন্দ্রজিৎ টিকাদারের চক্রাখালী মল্লিকের মোড় সংলগ্ন বসতবাড়িতে খাবারের সাথে চেতনা নাশক ঔষুধ মিশিয়ে নগদ অর্থ, স্বর্ণালংঙ্কার, শাড়ী ও বিভিন্ন কোম্পানির চারটি ফোন চুরি করে নিয়ে যায়। ঘটনার পর দিন ভুক্তভোগি ইন্দ্রজিৎ বাদি হয়ে ২নং মামলা দায়ের করে। মামলা দায়েরের ২২দিনের মাথায় থানা পুলিশের চৌকসতায় তাকে আটক করতে সক্ষম হয়। আটক খলিলুর রহমানের বিরুদ্ধে রমনা, কয়রা, খুলনা সহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
এমএসএম / এমএসএম
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা
২০ হাজার টাকা পুঁজিতে মুড়ি বিক্রি শুরু, এখন মাসে বিক্রি ৩ লাখ টাকা