ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

ইবি ভিসির নিকট অর্থনীতি বিভাগের ওবিই কারিকুলাম হস্তান্তর


শাহনেওয়াজ আলী, ইবি থানা photo শাহনেওয়াজ আলী, ইবি থানা
প্রকাশিত: ২-২-২০২৪ দুপুর ৩:৬

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্যের নিকট অর্থনীতি বিভাগের আউট কাম বেসড এডুকেশন (ওবিই) কারিকুলাম প্রদান করা হয়েছে।৩১ জানুয়ারী উপাচার্যের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ কারিকুলাম হস্তান্তর করা হয়।এ সময় অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. কাজী মোস্তফা আরীফ ২০২২-২৩ শিক্ষাবর্ষের বিএসএস (সম্মান) এবং এমএসএস শ্রেণির আউট কাম বেসড এডুকেশন (ওবিই) কারিকুলাম উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়ার হাতে তুলে দেন।এসময় অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, অধ্যাপক ড. দেবাশীষ শর্মা, অধ্যাপক ড. ইসরাত জাহান রূপা, ড. শাহেদ আহমেদ, ড. পার্থ সারথি লস্কর, আব্দুল জলিল পাঠান ও হুমায়ুন কবীর উপস্থিত ছিলেন।নতুন কারিকুলাম গ্রহণ শেষে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, বর্তমানে বিশ্ববিদ্যালয়সমূহে আউট কাম বেসড এডুকেশন(ওবিই) কারিকুলাম অনুসরণ অবশ্যই অনুসরণ করা উচিৎ। শিক্ষার্থীরা চাকরির বাজারে যেন প্রতিযোগিতা করে টিকে থাকতে পারে তার জন্য যুগোপযোগী শিক্ষা পদ্ধতির প্রবর্তন এবং প্রয়োগ করা খুবই প্রয়োজন।

এমএসএম / এমএসএম

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী