ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

কোম্পানীগঞ্জে হঠাৎ আলোচনায় কে এই মামুন?


আব্দুর রহিম photo আব্দুর রহিম
প্রকাশিত: ৩-২-২০২৪ দুপুর ৩:৭

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় এবার শুরু হয়েছে উপজেলা পরিষদের নির্বাচন নিয়ে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ। 

গত ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পর আবারও আওয়ামী লীগের নেতৃত্বে নতুন সরকার গঠনের পর ক্ষমতাসীন দলের নেতাকর্মী, বিশেষ করে যারা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা আসনের ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আশা করেছেন তারা ইতিমধ্যে নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন। অনেকেই আগামী উপজেলা পরিষদ নির্বাচনে তার প্রার্থী হওয়ার কথা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্নভাবে জানান দিচ্ছেন।

কোম্পানীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যানে অনেকের প্রার্থীতার কথা শুনা গেলেও, প্রচার প্রচারণায় আলোচনায় মামুন হোসেন চোখে পড়ার মত। ব্যানার পোষ্টার,দলীয় নেতা কর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ, কৌশল বিনিময়, সব মিলিয়ে সাধারণ মানুষের মনে প্রশ্ন!  কে এই মামুন হোসেন?

মামুন হোসেন কোম্পানীগঞ্জ উপজেলা ১ নং সিরাজপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ডের মরহুম হাজী আবুল বাসারের ছেলে। মামুন হোসেন ১৯৮০ সালে জন্মগ্রহণ করেন। ১৯৯ সালে ইন্টার পাশের মধ্যে দিয়ে পড়ালেখার সমাপ্তি করে ব্যাবসায়ীক কাজে মনোযোগী হোন। ২০১৮ সালে প্রথম বারের মত কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ পেয়েছে। দ্বিতীয় মেয়াদেও সদস্য করা হয়। 

নির্বাচন কেন করছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ব্যাক্তিগত ভাবে আমি কোম্পানীগঞ্জের মানুষকে বিভিন্ন সময় সহযোগিতা করতে গিয়ে বুঝলাম, সাধারণ মানুষ সরকারের দেওয়া বিভিন্ন সুযোগ সুবিধা গুলো সঠিক ভাবে পাচ্ছেনা।

তাই উপজেলা পরিষদে সাধারণ মানুষের ভোটের রায়ে যদি আমি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয় তবে আমার সর্বপ্রথম কাজ হবে, সুবিধা বঞ্চিত মানুষ গুলোর মাঝে তাদের অধিকার মোতাবেক পরিপূর্ণ করা।

দলের সিদ্ধান্তের বাহিরে ভোট করবেন কিনা? উত্তর বলেন, প্রশ্নই আসেনা, দলীয় প্রতীক না থাকলেও দলীয় সিদ্ধান্ততো রয়েছে। কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার সিদ্ধান্তের বাহিরে গিয়ে নির্বাচন করবোনা। 

উল্লেখ্য, উপজেলা পরিষদের নির্বাচনের তফসিল এখনও ঘোষণা হয়নি। মার্চ মাসে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা বলেছেন নির্বাচন কমিশন সচিব। এতেই কোম্পানীগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে।

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়