ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

চৌগাছা রিপোর্টার্স ক্লাবের নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত


ইমাম হোসেন সাগর, চৌগাছা photo ইমাম হোসেন সাগর, চৌগাছা
প্রকাশিত: ৩-২-২০২৪ দুপুর ৪:৬
চৌগাছা রিপোর্টার্স ক্লাবের নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে যশোর সড়কে অবস্থিত ক্লাব কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। এরপর রিপোর্টার্স ক্লাবের সাবেক সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক মরহুম রেজাউল ইসলামের প্রতি সম্মান প্রদর্শন করে নেতৃবৃন্দ এক মিনিট নিরাবতা পালন করেন।
রিপোর্টার্স ক্লাবের সভাপতি দৈনিক লোকসমাজ পত্রিকার চৌগাছা স্টাফ রিপোর্টার মুকুরুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে আলোচনা করেন সিনিয়র সহ-সভাপতি খালেদুর রহমান, সহ সভাপতি শওকত আলী, সাধারন সম্পাদক এম হাসান মাহমুদ, সুদুর দুবাই হতে ভার্সুয়ালে আলোচনায় অংশ নেন যুগ্ম সম্পাদক শামীম রেজা, সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন সাগর, অর্থ সম্পাদক মহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক ফারুক হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক দেবরাজ কুমার বিশ্বাস, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক এম আমিনুর রহমান, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুন্সি সাগর, পত্রিকা বিষয়ক সম্পাদক শাহীন সোহেল, নির্বাহী সদস্য বাবলুর রহমান, খলিলুর রহমান জুয়েল ও মেহেদী হাসান শিপলু।
সভায় সাংবাদিক নেতৃবৃন্দ গত ১৯ জানুয়ারী একটি সুন্দর ও সুশৃংখল পরিবেশে নির্বাচন সম্পন্ন করায় প্রধান নির্বাচন কমিশনার সরকারী কালেজের সাবেক অধ্যক্ষ জাহিদুর রহমান বকুল, সহকারী কমিশনার শাহিন মাহবুব, প্রেসক্লাব চৌগাছার সভাপতি সহকারী অধ্যাপক ইয়াকুব আলী, সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক শাহানুর আল উজ্জ্বলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি ২১ ফের্রুয়ারী আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যদায় পালন ও সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

এমএসএম / এমএসএম

ছড়িয়ে পড়েছে ‘নিষিদ্ধ চায়না দুয়ারি’ জাল, হুমকিতে দেশি মাছ ও জলজ জীববৈচিত্র্য

চট্টগ্রামে তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ সার্কেল অফিসার আরিফ

রায়গঞ্জ প্রেসক্লাবের সম্পাদক ও জুলাই যোদ্ধা গ্রেপ্তার, ফাঁসানোর অভিযোগ পরিবারের

নেত্রকোণার কেন্দুয়ায় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভবন ও ড্রেন নির্মাণে বাধা দেয়ায় শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ

মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে চরবামুন্দী জাগরণ ক্লাবের ফুটবল প্রতিযোগিতা

টাঙ্গাইলে ৩ প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর

মানারুল কোরআন কওমী মাদ্রাসার সভাপতির দায়িত্বে আমীর হামজা ভূঁইয়া

হেফাজতের মিথ্যাচার ও হুমকির প্রতিবাদে টঙ্গীতে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন

অনলাইনে ইলিশ কিনতে ক্রেতাদের সতর্ক করল চাঁদপুরের অংশীজনরা

ব্রহ্মপুত্রের চরে তালাবদ্ধ সরকারি স্কুল, ক্ষোভে ক্লাসরুমের তালা ভাঙার চেষ্টা শিশুদের

কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ ইয়াবা, আটক ২

নেত্রকোণার দুর্গাপুরে ৪ শত পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

ধামইরহাটে বাল্যবিবাহ শিশুশ্রম ও বিদ্যালয়ে শিক্ষার্থী ঝড়েপড়া রোধে সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা