ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

ফরিদপুর চিনিকল পরিদর্শণ করলেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা


মেহেদী হোসেন পলাশ, মধুখালী  photo মেহেদী হোসেন পলাশ, মধুখালী
প্রকাশিত: ৩-২-২০২৪ দুপুর ৪:৪৪

 শনিবার সকাল ১০ টায় ফরিদপুরের মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকল পরিদর্শন করেছেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা। তিনি আজ সকালে চিনিকলের অতিথি ভবনে পেঁৗছালে গার্ড অব অনার প্রদান পরবর্তী কারখানা বিভাগের বিভন্ন শাখা, ইটিপি প্রকল্প,ব্যাগাস এরিয়া,বৃক্ষরোপন, ‘নিজের টাকাইগাছ লাগাই’ কৃষি বিভাগের  তত্ত্বাবধানে ফলজ,বনজ,সবজি বাগান,কৃষি ফার্ম পরিদর্শণ করেন। এ সময় চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান শেখ শোয়েবুল আলম.এনডিসি(গ্রেড-১), যুগ্ম সচিব ও পরিচালক(অর্থ)খোন্দকার আজিম আহমেদ এনডিসি,পরিচালক(উৎপাদন ও প্রকৌশল)(গ্রড-২ মোঃ আতাউর রহমান খান, বিজ্ঞানী ড. মোবারক আহমদ খান,শিল্প সচিব মহোদয়ের একান্ত সহকারী উপসচিব মো. শহিদুল ইসলাম,চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল্লাহ,ফরিদপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ লিটন আলী,মধুখালী সহকারী কমিশনার(ভূমি) শামীম আরা,ম্রমজীবী ইউনিয়নের সভাপতি মো. মাহিন মিয়া,আখচাষী কল্যাণ সংস্থার সভাপতি মো. শফিকুল ইসলাম খান, সাধারন সম্পাদক রেজাউল করিম সহ করপোরেশনের কর্মকর্তা, চিনিকলে কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় সিনিয়র সচিব জাকিয়া সুলতানা বলেন,জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুিজবুর রহমান এর হাতে গড়া এ চিনিকলটি টিকিয়ে রাখতে সরকার বদ্ধ পরিকর। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা সকল চিনিকলগুলোকে  লাভজনক প্রতিষ্ঠানে রুপ দিতে কাজ করছি। সকল চিনিকল টিকে থাকবে। চিনিকলগুলোকে লাভজনক করতে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হতে পারে। ব্যাগাসকে কিভাবে কাজে লাগানো যায় সেটি সহ আজ এ চিনিকলটির বিভিন্ন বিভাগ পরিদর্শণ করা হলো।
ফরিদপুর চিনিকলটি টিকিয়ে রাখতে আখচাষ বাড়াতে হবে। চিনির রিকভারী ও গুনগতমান,উৎপাদন বৃদ্ধি করে চিনি উৎপাদনের গড় খরচ কমাতে হবে। সরকার চিনিশিল্প বাচিঁয়ে রেখে স্বল্প মূল্যে ভোক্তাদের চিনি সরবরাহ করতে চায়। এজন্য আখচাষীসহ সকলের সহযোগিতা কামনা করেন।

এমএসএম / এমএসএম

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত