ইবিতে আইনের শিক্ষার্থীদের প্র্যাকটিস শেখাতে মুট কোর্ট ও মক ট্রায়ালের উদ্বোধন
ইবির আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে আইন বিভাগের শিক্ষার্থীদের প্রাকটিস শেখাতে 'মুট কোর্ট ও মক ট্রায়াল' এর উদ্বোধন করা হয়েছে।শনিবার (৩ ফেব্রুয়ারী) সকাল ১০ টা থেকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মুট কোর্ট (ছায়া আদালত) উদ্বোধন ও মক ট্রায়াল অনুষ্ঠিত হয়।বিভাগীয় সভাপতি সহকারী অধ্যাপক শাহিদা আখতারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান, অতিরিক্ত জেলা ও দায়রা জাজ আদালতের এডভোকেট আবদুল মতিন, ঝিনাইদহ জেলা ও দায়রা আদালতের সিনিয়র এডভোকেট মো: নজরুল ইসলাম, কুষ্টিয়া জেলা ও দায়রা আদালতের সিনিয়র সহকারী বিচারপতি মো: আজহারুল ইসলাম, সিনিয়র এডভোকেট সংকর মজুমদার, গভর্নমেন্ট প্লিডার এডভোকেট আক্তারুজ্জামান মাসুম, কুষ্টিয়া বার এসোসিয়েশনের সাবেক সভাপতি রবিউল ইসলামসহ বিভাগের চার শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান।বিভাগীয় সভাপতি সহকারী অধ্যাপক শাহিদা আক্তার বলেন, আমাদের বিভাগটি একদম নতুন হলেও আমাদের পথচলা চলমান রয়েছে। করোনার কারণে দুইবছর বন্ধ থাকায় পরে আমরা প্রায়োগিক অর্থে চার থেকে সাড়ে চার বছর সময় পেয়েছি পুরো বিষয়টি গুছিয়ে নেয়ার জন্য। প্রথম ব্যাচ থেকে সুপারিশ প্রাপ্ত একজন জজ বিভাগটি অর্জন করেছে। আমাদের একজন শিক্ষার্থী ওয়ার্ল্ডফোর্ট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা সুযোগ পেয়েছে। আরেকজন অস্ট্রেলিয়ায় উচ্চ শিক্ষার জন্য গমন করেছে। । বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচ, যারা এখনো তাদের শিক্ষাজীবন ই শেষ করতে পারে নাই, তাদেরই এই ধরনের সাফল্য আমাদেরকে অনেক স্বপ্ন দেখায়।প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, এধরণের মক ট্রায়াল এবং মুট কোর্টের মাধ্যমে উকিল, বিচারক কিভাবে কাজ করে আমাদের শিক্ষার্থীরা ছাত্র অবস্থায় জানতে পারবে, শিখতে পারবে। এখানকার ল’ ডিপার্টমেন্ট অনেক পুরোনো। বিশ্ববিদ্যালয়ের জন্য অনেক গর্বের বিষয় যে বিশ্ববিদ্যালয়টি ল’ এর অন্যতম প্রয়োজনীয় অংশ ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট নামে একটি বিভাগ পরিচালনা করছে। ইতোমধ্যেই আমাদের বেশকজন শিক্ষার্থী জুডিশিয়াল পরীক্ষায় তাদের নিজ নিজ যোগ্যতার প্রমাণ রেখেছে। আমাদের ছাত্রদের আদালতের জন্য যোগ্য হিসেবে গড়ে তুলতে পারবো যদি এরকম কার্যক্রম চালু রাখতে পারি।উল্লেখ্য, আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগে ৪র্থ বর্ষের পাঠ্যসূচিতে ইন্টার্নশিপ ও মুট কোর্ট অনুশীলন নামে একটি অংশ রয়েছে। যেখানে ইন্টার্নশিপ অংশে শিক্ষার্থীরা আইন পাঠের পর বিভিন্ন আদালতের আইনজীবীদের মাধ্যমে বাস্তবিক অভিজ্ঞতা লাভ করে এবং মুট কোর্ট অনুশীলন অংশে একটি কাল্পনিক আদালত থাকে যেখানে জজের আসনে বসে বিচারক বিচারকার্য এবং কাল্পনিক মামলায় উকিলরা পক্ষে বিপক্ষে যুক্তি তর্ক উপস্থাপন করেন।
এমএসএম / এমএসএম
জুলাই নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ডিআইইউতে বহিষ্কার শিক্ষার্থী
গণ বিশ্ববিদ্যালয়ে ৩০ টি দল নিয়ে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা শুরু
গণ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত ‘নাতে রাসূল ও কাওয়ালী সন্ধ্যা’ অনুষ্ঠিত
মহামান্য রাষ্ট্রপতির সাথে পাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
প্রথম বাংলাদেশি হিসেবে ‘ইয়ং এশিয়ান বায়োটেকনোলজিস্ট প্রাইজ’ পেলেন কুবির ড. জান্নাতুল
অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছিল
ওবায়দুর-শিহাবের নেতৃত্বে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম গবি শাখায় নতুন কমিটি
অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের
কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি
প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন
৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের