ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

জাককানইবিসাসের নতুন নেতৃত্বে ফাহাদ-আসলাম


এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয় photo এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ৪-২-২০২৪ দুপুর ২:৫৩

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৪-এ সভাপতি পদে দৈনিক আজকের পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. ফাহাদ বিন সাঈদ ও সাধারণ সম্পাদক পদে দৈনিক খবরের কাগজ পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আসলাম বেগ নির্বাচিত হয়েছেন।

রবিবার (৪ ফেব্রুয়ারি) সকালে সাংবাদিক সমিতির কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে দুপুর ১ টায় প্রধান নির্বাচন কমিশনার বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস ফলাফল ঘোষণা করেন।

মোট পাঁচটি (০৫) পদে অনুষ্ঠিত হওয়া এই নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক নয়া শতাব্দী পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আলমগীর হোসেন, কোষাধ্যক্ষ পদে দৈনিক ইনকিলাবের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোছা. জান্নাতী বেগম এবং দপ্তর ও প্রচার সম্পাদক পদে দৈনিক সকালের সময়ের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এস এম মোজতাহীদ প্লাবন নির্বাচিত হয়েছেন।

নির্বাচন চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক, বিভিন্ন হলের প্রাধ্যক্ষসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ নির্বাচন পর্যবেক্ষনে আসেন। এসময় তিনি বলেন, "সাংবাদিক সমিতিই শুধু নয় আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক ক্রিয়াশীল সংগঠন রয়েছে যারা বিভিন্ন ক্ষেত্রে কাজ করছে। আমরা মনে করি, নেতৃত্ব হচ্ছে একটি ধারাবাহিক প্রক্রিয়া। নির্দিষ্ট সময়ের মধ্য দিয়ে নেতৃত্বে যে মানববদল এটি যদি করা যায় তাহলে গতিশীলতা যেমন থাকে তেমনি নিজের প্রতিষ্ঠার ক্ষেত্রেও কাজে লাগে। "

উল্লেখ্য, নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. হারুনুর রশিদ এবং নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মো. বদরুল আলম বিপুল।

এমএসএম / এমএসএম

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী