খাগড়াছড়িতে ক্লু-লেস হত্যা মামলার আসামি গ্রেফতার
খাগড়াছড়ি চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন ও ঘাতককে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনার দুই মাস পর প্রযুক্তির সহায়তায় ঘাতক আসামী রাপ্রু মারমাকে আজ রবিবার (৪ ফেব্রুয়ারি) সকালে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত রাপ্রু মারমা ঘটনায় জড়িত থাকার অভিযোগ স্বীকার করেছে।
গত বছরের ১১ নভেম্বর খাগড়াছড়ি পৌরসভার স্বপ্ন মোহন কারবারি এলাকায় তিন রাস্তার মোড়ে ভিকটিম সুজন্ত ত্রিপুরাকে অজ্ঞাতনামা আসামিরা হত্যা করে পালিয়ে যায়।
খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর জানান, ভিকটিম সুজন্ত ত্রিপুরা ও রাপ্রু মারমা দুজনই মাদকসেবী এবং তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। হত্যাকাণ্ডের বেশ কিছুদিন পূর্বে তাদের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে বাকবিতণ্ডা ও মারামারির ঘটনা ঘটে। এরই জের ধরেই রাপ্রু মারমা সুজন্ত ত্রিপুরাকে হত্যা করে। গ্রেফতার আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন