আরএফইডি'র সভাপতি সায়েম, সম্পাদক হুমায়ূন
নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) সভাপতি নির্বাচিত হয়েছেন এটিএন বাংলার চিফ রিপোর্টার একরামুল হক সায়েম। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আজকের পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক মো.হুমায়ূন কবীর।
রবিবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে দুপুর ১টা ৩০ মিনিট থেকে বিকেল চারটা পর্যন্ত নির্বাচন মিডিয়া সেন্টারে একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। কার্যনির্বাহী কমিটির ১৩টি পদে এক বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। অন্য পদগুলোর মধ্যে সহসভাপতি পদে কাওসারা চৌধুরী কুমু (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো.আরিফুল ইসলাম , অর্থ সম্পাদক পদে মাসুদ রায়হান পলাশ (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), সাংগঠনিক সম্পাদক সাইদ রিপন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) দপ্তর সম্পাদক পদে মো.মেহেদী হাসান হাসিব (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন শাকিল আহমেদ।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য পদে হোমায়রা ফারুকী,আরেফিন শাকিল,আ ন ম মুহিবুব জামান, মো.আল আমিন, হেদায়েত উল্যাহ সীমান্ত নির্বাচিত হয়েছেন।নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক আশিস সৈকত। নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন অনলাইন খবর সংযোগের সম্পাদক শেখ নজরুল ইসলাম ও ইংরেজী দৈনিক ডেইলি স্টারের জ্যেষ্ঠ প্রতিবেদক মহিউদ্দিন আলমগীর।
ভোট শুরুর আগে কমিশনের লেক চত্ত্বরে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া এবারই প্রথমবারের মতো আরএফইডির প্রয়াত সদস্য সাংবাদিক হোসাইন জাকির নামে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড চালু করে সংগঠনটি।নির্বাচন ও গণতন্ত্র শীর্ষক বিষয়ে টেলিভিশন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেয়েছেন ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার কাওসারা চৌধুরী কুমু। প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে যুগান্তরের জ্যেষ্ঠ প্রতিবেদক কাজী জেবেল। অনলাইন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেয়েছেন ইকরাম- উদ দৌলা। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বিজয়ীদের হাতে অ্যাওয়ার্ড তুলে দিয়েছেন। এসময় নির্বাচন কমিশনার মো. আলমগীর ও নির্বাচন কমিশনার আনিছুর রহমান, ইসি সচিব মো: জাহাংগীর আলম, অতিরিক্ত সচিব ফরহাদ আহম্মেদ খান উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে rfedbd.com ওয়েবসাইট উদ্বোধন করা হয়।
এমএসএম / এমএসএম
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন
বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।
ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম
রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ
ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান
আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন
র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা
উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন