ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

বাংলাদেশ সরকার কর্তৃক পরিচালিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর দ্বারা অনুমোদিত হলো "বশেমুরবিপ্রবি বিজ্ঞান ক্লাব"


শাহাজান ইসলাম, বশেমুরবিপ্রবি photo শাহাজান ইসলাম, বশেমুরবিপ্রবি
প্রকাশিত: ৫-২-২০২৪ দুপুর ১:৫৬

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ক্লাব বাংলাদেশ সরকার কতৃক  পরিচালিত   জাতীয়  বিজ্ঞান ও  প্রযুক্তি জাদুঘর দ্বারা অনুমোদন পেয়েছেন। ৪ ই জানুয়ারি রবিবার অনুমোদন সনদপত্র প্রদান করছেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালকের মোহাম্মাদ মুনীর চৌধুরী পক্ষে জনাব এ.জে.এম. সালাহ্উদ্দিন নাগরী(উপ-পরিচালক) মহোদয় এবং সৈকত সরকার (উপ-প্রধান ডিসপ্লে কর্মকর্তা)। 

বশেমুরবিপ্রবি বিজ্ঞান ক্লাব"পক্ষ থেকে সনদপত্র গ্রহণ করছেন সাদমান বিন কাউসার(সভাপতি), সুমাইয়া খাতুন(সহ-সভাপতি), আরিফুল ইসলাম(সাধারণ সম্পাদক), সাদিয়া ইসলাম বাবলি(যুগ্ম-সাধারণ সম্পাদক),সাংগঠনিক সম্পাদক মোঃসাকিবুল আলম নির্জন।

বশেমুরবিপ্রবি বিজ্ঞান ক্লাব এর সাধারন সম্পাদক আরিফুল ইসলাম বলেন, আলহামদুলিল্লাহ।বশেমুরবিপ্রবি বিজ্ঞান ক্লাব পরিবারের  জন্য এটি খুবই আনন্দের বিষয়। আমরা অনেকদিন ধরে অনুমোদন পাওয়ার জন্য অপেক্ষা করতেছিলাম। আজকে অবশেষে সার্টিফিকেট হাতে পেলাম। আমি ধন্যবান জানাচ্ছি বিগত কমিটির সভাপতি রাকিবুল ইসলাম এবং সাধারন সম্পাদক নাহিদুল ইসলাম কে  সঠিক সময়ে আবেদন করে সকল তথ্য নির্ভুলভাবে  পাঠানোর জন্য।বিশ্ববিদ্যালয় এবং গোপালগঞ্জ জেলায় বিজ্ঞানের প্রসার ও প্রচারের জন্য কাজ করতে এখন আরো  অনেক সহজ হবে। সকলের সহযোগিতা কামনা করছি।

এমএসএম / এমএসএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?