ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

মাদারীপুরে মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে আহত: অভিযুক্ত শিক্ষক গ্রেফতার


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ৫-২-২০২৪ দুপুর ৩:৪৭

মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম মাইজপাড়া আদর্শ এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী আবির মৃধাকে পিটিয়ে গুরুতর আহক করার অভিযোগ উঠেছে। এঘটনায় সোমবার দুপুরে অভিযুক্ত মাদ্রাসার শিক্ষক মুক্তারুজ্জামান ফকিরকে গ্রেফতার করেছেন থানা পুলিশ। এঘটনায় ডাসার থানায় মামলা দায়ের করা হয়েছে। এর আগে রবিবার দুপুরে বেত দিয়ে পিটিয়ে আহত করে ওই শিক্ষক।
ভূক্তভোগি পরিবার ও পুলিশ জানান, রবিবার বেলা ১১টার দিকে মাদ্রাসায় ছোট দুই শিক্ষার্থী ঝগড়া বিবাদ করলে শিক্ষার্থী আবির মৃধা তাঁদেরকে ঝগড়া করতে নিষেধ করেন। এসময় তাদেরকে থামাতে না পেরে এক পর্যায়ে  মাদ্রাসার দো’তলায় চলে যান আবির। কিছু সময় পর মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মুক্তারুজ্জামান উপস্থিত হয়ে শিক্ষার্থী আবির মৃধাকে কিছু বলার সুযোগ না দিয়ে বেত দিয়ে পিটিয়ে আহত গুরুতর আহত করেন। এক পর্যায়ে আবির জ্ঞান হারিয়ে ফেললে ওই শিক্ষক নিজ রুমে চলে যান। পরে কৌশলে আবির বিকেলে তার বাড়ীতে চলে আসে। পরে তাকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আবির চিকিৎসাধীন রয়েছে।
এঘটনায় আহতের বাবা জামাল মৃধাসহ বেশ কয়েকজন মাদ্রাসায় গেলে তাদেরকেও মারধর করেন। পরে ডাসার থানায় একটি অভিযোগ করলে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষককে আটক করেন পুলিশ। পরে তাকে গ্রেফতার দেখানো হয়। এঘটনার বিচার দাবী করেছেন আহতের পরিবার।
এব্যাপারে আহত ছাত্রের পিতা জামাল মৃধা বলেন, ‘আমার ছেলেকে অমানবিকভাবে পিটিয়ে শরীরের একাধিক স্থানে কেটে ফেলছে। এটা কোন শিক্ষক করতে পারে না। যে করেছে, সে মানুষ নামে অমানুষ। এতোটুকু বাচ্চাকে যেভাবে পিটিয়েছে, তা সভ্য সমাজে কেউ করে না। তার কঠোর বিচার দাবী করছি।’
এব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম শফিকুল ইসলাম বলেন, ‘এবিষয়ে আহত শিক্ষার্থীর পিতা বাদী হয়ে মামলা দায়ের করেছে। পরে অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। আরো যারা এঘটনার সাথে জড়িত তাদেরও আইনের আওতায় আনা হবে।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৪, আটক ২৫ কিশোর

ধ্বংসপ্রাপ্ত দেশকে নতুন করে জাগাতে চাই: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী

শেরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

সরিষাবাড়িতে বাসকের মত বিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহীর বাঘা শাহী মসজিদ সংলগ্ন হজরত শাহদৌলার মাজারের সিন্দুক ভেঙে চুরি

নরসিংদীতে ২৪ ঘণ্টায় নতুন ১৯ ডেঙ্গু রোগী শনাক্ত, হাসপাতালে ভর্তি ১২২

গজারিয়া প্রেস ক্লাব নির্বাচন২০২৬--২৮ তিন পদে জয়ী নজরুল, আফরান ও আমজাদ.

মনপুরায় বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন

চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত