জগন্নাথপুরে ব্যবসায়ী জাহাঙ্গীরকে অস্ত্র দিয়ে ফাঁসানোর ঘটনায় এলাকাবাসীর মানববন্ধন
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার কেশবপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে অস্ত্র দিয়ে ফাঁসানোর ঘঠনায় সুষ্ঠু তদন্তের দাবিতে আজ শনিবার (১৪ আগস্ট) বিকেলে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে কেশবপুর বাজারের ব্যবসায়ী, গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ প্রায় পাঁচ শতাধিক লোক অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, কেশবপুর বাজারের সফল ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে একটি চক্র অস্ত্র দিয়ে ফাঁসানোর নাটক সাজিয়েছে। তার বিরুদ্ধে দায়ের করা অস্ত্র আইনের মামলাটি নিরপক্ষে সংস্থা দিয়ে তদন্তের দাবি জানিয়ে নেপথ্য নায়কদের খোঁজে বের করার দাবি জানান তারা। বক্তব্যে বলা হয়, যুক্তরাজ্য প্রবাসী বশর মিয়া ও তার ভাই মজিদ মিয়ার সাথে জগন্নাথপুর পৌরসভার গত নির্বাচনকে কেন্দ্র করে বিরোধ ছিল। নির্বাচনে জাহাঙ্গীর আওয়ামী লীগের দলীয় প্রার্থীর পক্ষে এই ওই দুই ভাই স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করেন। অপরদিকে গ্রামের বশর ও মজিদ এই দুই ভাইয়ের নেতৃত্বে এলাকায় একটি অপরাধ চক্র গড়ে উঠেছে। তাদের বিরুদ্ধে কেশবপুর হবিবিয়া হাফিজিয়া মাদ্রাসার টাকা আত্মসাৎ, নারী কেলেঙ্কারি, গাড়ি পোড়ানোসহ নানা অভিযোগ রয়েছে। জাহাঙ্গীরের মামলাটি নিরপেক্ষ সংস্থা দিয়ে তদন্ত করলে আসল রহস্য বেরিয়ে আসবে বলে তারা দাবি করেন। বক্তব্যে বক্তারা স্থানীয় এমপি পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানসহ পুলিশের ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করেন এবং ভুক্তভোগী পরিবারের জানমালের নিরাপত্তাও দাবি করেন তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন- জগন্নাথপুর পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর আলাল হোসেন, কেশবপুর বাজার সেক্রেটারি সানাফর আলী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক আফরোজ আলী, অভিযুক্ত জাহাঙ্গীরের ভাই আলমগীর প্রমুখ। এসময় এলাকার সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি
চাঁপাইনবাবগঞ্জের প্রান্তিকপাড়ায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক
নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ, ইউএনওকে স্মারকলিপি
বোদায় পুজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীর মাঝে উপহার বিতরণ
বরিশাল বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুর খানমের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের
বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
গলাচিপায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে নিষেধাজ্ঞা অমান্য, তিন জেলের এক মাসের কারাদণ্ড
মেঘনার বুকে ইতিহাস, ঐতিহ্য ও সংগ্রামের জনপদ মনপুরা
গোদাগাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত,অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত
সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা
রায়গঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত, বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ রোপণের আহ্বান