ইবিতে নিয়োগ বোর্ডকে কেন্দ্র করে তুলকালাম কান্ড
নিয়োগ বোর্ডকে কেন্দ্র করে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) উত্ত্যপ্ত পরিস্থিতি বিরাজ করছে। নিয়োগের পক্ষে ও বিপক্ষে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন শিক্ষক-কর্মকর্তারা। এ নিয়ে উপাচার্যের কার্যালয়ে ও ক্যাম্পাসে দফায় দফায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।ক্যাম্পাস সূত্রে জানা যায়, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম নিয়োগের বোর্ড অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বোর্ড শুরু হওয়ার আগেই কর্মকর্তা ও শিক্ষকদের একটি পক্ষ নিয়োগ বোর্ড বন্ধ করার দাবি নিয়ে উপাচার্যের সঙ্গে দেখা করেন। সেখানে তারা উপাচার্যের বিরুদ্ধে উঠা দুর্নীতির অভিযোগের সুরাহা না হওয়া পর্যন্ত নতুন নিয়োগ বোর্ড না করার দাবি জানান।পরে ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা নিয়োগ বোর্ড চালু রাখার দাবি নিয়ে উপাচার্যের কার্যালয়ে গেলে নিয়োগ বোর্ড বন্ধের দাবি নিয়ে যাওয়া শিক্ষকদের সঙ্গে বাকবিতন্ডা হয়। এসময় শিক্ষকরা উপাচার্যের উপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।পরে নিয়োগ বোর্ড বন্ধের দাবিতে যাওয়া শিক্ষকরা কার্যালয় থেকে বেরিয়ে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের সামনে মানববন্ধন করেন। অন্যদিকে কর্মকর্তারা প্রশাসন ভবনের সামনে অবস্থান নিয়ে প্রতিবাদ সমাবেশ করেন।পরবর্তীতে উপাচার্য কার্যালয় থেকে বেরিয়ে বাসভবনে গেলে কর্মকর্তা ও শিক্ষকরাও বাসভনের সামনে অবস্থান নেন। শেষ খবর পাওয়া পর্যন্ত কয়েক ঘন্টা পর উপাচার্যের বাসভবনে নিয়োগ বোর্ড শুরু হয়েছে। নিয়োগের পক্ষের শিক্ষকরা ও ছাত্রলীগের নেতাকর্মীরা বাসভবনের বাইরে অবস্থান নিয়েছেন।কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক ওয়ালিদ হাসান মুকুট বলেন, উপাচার্যের নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ সুরাহা হয়নি। এরমাঝে তিনি আবারো নিয়োগ দিতে চাচ্ছেন। আমরা কোন ভাবেই এই নিয়োগ বোর্ড হতে দেব না। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে।শাপলা ফোরামের সভাপতি অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ বলেন, উপাচার্যের নিয়োগ বাণিজ্যের অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় বিশ^বিদ্যালয়ের মান চরমভাবে ক্ষুণ্ণ হচ্ছে। এজন্য আমরা চায় ইইউজিসির তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সকল নিয়োগ বন্ধ থাকুক।শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, শিক্ষকদের একটি পক্ষ ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে উপাচার্যের বিপক্ষে অবস্থান নিয়েছেন। তবে ইবি কর্তৃপক্ষের সিদ্ধান্তের উপর তাদের মতামতের কোনো প্রভাব পড়বেনা।উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম 'সকালের সময়কে' বলেন, আমি কোনো ধরনের নিয়োগ বাণিজ্যের সঙ্গে কখনোই জড়িত নই। ইউজিসি এসব অভিযোগের সঙ্গে আমার বিন্দুমাত্র সংশ্লিষ্টতা পায়নি। আমি আমার সততা নিয়ে এসব অভিযোগ মোকাবেলা করতে চাই।
এমএসএম / এমএসএম
এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ
জবিতে বৃহস্পতিবার সব ক্লাস অনলাইনে; জ্বালানি ব্যয় কমাতে প্রশাসনের সিদ্ধান্ত
রাবিতে শিক্ষার্থীর ওপর ছাত্রদল নেতার ছুরিকাঘাতের প্রতিবাদে বিক্ষোভ
শিবিরের 'গুপ্ত রাজনীতি' নিষিদ্ধের দাবিতে রাবিতে ছাত্রদলের দেয়াল লিখন
রাবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে বহিরাগত নিয়ে শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ
প্রথম দিনে অসদুপায় অবলম্বনের দায়ে ৬ শিক্ষার্থী বহিষ্কার
পবিপ্রবিতে ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
রাবিতে মুক্তিযুদ্ধের সময়ের মর্টারশেল উদ্ধার
সারাদেশে পরীক্ষা সুন্দর হয়েছে : শিক্ষামন্ত্রী
জাতীয় কৃষি উন্নয়নের নির্ভরতার নাম শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়
আজ শুরু হলো এসএসসি ও সমমান পরীক্ষা
এসএসসি পরীক্ষার্থীদের ভয় মুক্ত থাকতে বললেন মন্ত্রী-উপদেষ্টা