প্রকাশ্য দিবালোকে পিটিয়ে ব্যবসায়ীর দু’পা ভেঙ্গে দেয়ার ঘটনায় ৭ জন গ্রেফতার
মাদারীপুরে প্রকাশ্য দিবালোকে খোয়াজপুর টেকেরহাট এলাকায় হোসেন সরদার নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে দুই পা ভেঙে দেয়া মামলায় অভিযুক্ত ৭ জন আসামীকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। মঙ্গলবার বেলা দেড়টার দিকে মাদারীপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান। এসময় সাত আসামীকে মাদারীপুর আদালতে প্রেরণ করা হয়। এর আগে সোমবার দুপুরে ঢাকায় বিভিন্ন স্থানে অভিযোগ করে আসামীদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন কালকিনি উপজেলার লক্ষীপুর ইউনিয়নের দাঁতপুর গ্রামের মৃত আজিবর সর্দারের ছেলে সাইফুল সর্দার, আতাউর সর্দার, অলিল সর্দার, একই গ্রামের সেকান্দার সর্দারের ছেলে মানিক সর্দার, সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের আব্দুস ছালাম হাওলাদারের ছেলে রাশেদ হাওলাদার, চরখোয়াজপুর গ্রামের মান্নান সর্দারের ছেলে তুরান সর্দার ও একই গ্রামের সালাম হাওলাদারের ছেলে আপেল হাওলাদার।
সংবাদ সম্মেলনে মোহাম্মদ কামরুল হাসান জানান, গত ১ ফেব্রæয়ারী বৃহস্পতিবার সকালে খোয়াজপুর-টেকেরহাট বাজারে ১০ থেকে ১৫ জন লোক নিয়ে প্রতিপক্ষ সাইফুল সরদারের নেতৃত্বে হোসেন সর্দারের ওপর হামলা চালানো হয়। এসময় তারা হোসেন সর্দারের দুই পা পিটিয়ে ভেঙ্গে ফেলে। পরে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তির পরে উন্নত চিকিৎসার জন্য ওই দিনই রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় একটি সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়। যেখানে ঘর থেকে বের করে পিটিয়ে দুই পা ভাঙ্গার দৃশ্য দেখা যায়। এঘটনায় ১৩ জনকে আসামী করে আহতের পরিবার একটি মামলা দায়ের করে।
এএসপি আরো বলেন, জেলা পুলিশ বিষয়টিকে গুরুত্ব দিয়ে সিসিটিভি ফুটেজ দেখে তথ্য-প্রযুক্তির মাধ্যমে মোট ১০ আসামীকে বিভিন্ন সময়ে গ্রেফতার করেন। এতে ঘটনার মূলক হোতা সাইফুল সর্দারসহ তার গ্রæপের লোকজনকে গ্রেফতার করা হয়। বাকি আসামীদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে। এছাড়া সাইফুর সর্দার ও আতাউর সর্দারের বিরুদ্ধে ৮টি করে মামলা রয়েছে।
এমএসএম / এমএসএম
লংমার্চ ঘিরে ১১ দলের নাশকতার আশঙ্কা- ব্যারিস্টার শুক্লা
শিক্ষার মান উন্নত না হলে আমরা আন্তর্জাতিকভাবে সমৃদ্ধ হতে পারবো না-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
লাকসামে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রৌমারীতে সমাজকলাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন
বাগেরহাটের ফকিরহাটে বসত বাড়ীতে ডাকাতি ককটেল ফাটিয়ে এলাকা ত্যাগ ডাকাত দলের
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যুতে শূন্যপদসহ হাসপাতালে আসেন না ৫ চিকিৎসক, সেবাবঞ্চিত রোগীরা
ত্রিশালে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা
অসহায় পরিবারের একমাত্র সম্বল পুকুরের মাছ বি/ষ ঢেলে ১০ লাখ টাকার ক্ষ/তি/র অভিযোগ
সাভারে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষকসহ পাঁচজন গ্রেপ্তার
তজুমদ্দিনে বজ্রপাতের আঘাতে কৃষকের মৃত্যু
সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার?
টঙ্গীর সেরা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয়
Link Copied