দুর্গাপুরে ছিন্নমুল মানুষদের কম্বল দিলেন রিকশাচালক তারা মিয়া
‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে এতিম ও অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করলেন মানবতার ফেরিওয়ালা নামে খ্যাত রিকশাচালক তারা মিয়া। বুধবার দুপুরে দুর্গাপুর ইউনিয়নে প্রায় শতাধিক ছিন্নমুল মানুষের মাঝে এ কম্বর বিতরণ করা হয়।
বিতরণকালে অন্যদের মধ্যে মাদরাসার শিক্ষক মাওলানা আলী ওসমান, কৃষক ফজলু মিয়া, রিক্সাচালক আবুল কাশেম, বাবুল মিয়া, আব্দুর রাজ্জাক, হোসেন আলী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
রিকশাচালক তারা মিয়া বলেন, দীর্ঘ ১০ বছর ধরে রিকশা চালিয়ে উপার্জিত অর্থ থেকে প্রায় প্রতি মাসেই কিছু কিছু টাকা জমিয়ে বিভিন্ন বিদ্যালয়সহ গ্রামের সাধারণ শিক্ষার্থীদের বিভিন্ন শিক্ষা উপকরণ, খেলাধুলার সামগ্রী ও শীতের সময় এলাকার এতিম ও ছিন্নমুল মানুষের মাঝে কম্বল বিতরণ করে আসছি।
ছোটবেলায় টাকার অভাবে পড়াশোনা করতে পারেননি, তাই প্রতি মাসেই দরিদ্র শিক্ষার্থীদের এভাবে সহযোগিতা করেন তিনি। এভাবে সুবিধাবঞ্চিতদের সহায়তা করতে সবাইকে এগিয়ে আসার আহবান জানান মানবতার ফেরিওয়ালা রিকশাচালক তারা মিয়া।
এমএসএম / এমএসএম
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন