ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

আইন ও সালিশ কেন্দ্রের মতবিনিময় সভা: গাজীপুরে ১১ মাসে ২৮৬ জন নারী নির্যাতনের শিকার


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ৭-২-২০২৪ দুপুর ৩:৫৬

গাজীপুরের পাঁচটি উপজেলায় গত ১১ মাসে ২৮৬ জন নারী বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন। এদের মধ্যে শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন ১০২ জন, মানসিক নির্যাতনের শিকার হয়েছেন ১১২ জন, মৌখিক নির্যাতনের শিকার ৬৬ জন, সাইবার নির্যাতনের শিকার হয়েছেন ৬ জন নারী। ২০২৩ সালের মার্চ থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত আইন ও সালিশের অগ্নি প্রকল্পের সিএসও সদস্যদের মাধ্যমেপ্রাপ্ত তথ্যের পরিসংখ্যান এটি। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে গাজীপুর প্রেসক্লাবের মিলনায়তনে সাংবাদিকদের সাথে আইন ও সালিশ কেন্দ্রের অগ্নি প্রকল্প নারীর প্রতি সহিংসতা অর্ধবার্ষিক প্রতিবেদন উপস্থাপন ও মতবিনিময় সভায় এসব তথ্য তুলে ধরা হয়। 

পরিসংখ্যান অনুযায়ী বাল্য বিয়ে হয়েছে ৭ জনের। এরমধ্যে ১৯ শতাংশ ভুক্তভোগী উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত পড়ালেখা করেছেন। ৮১ শতাংশ ভুক্তভোগী নিম্ন মাধ্যমিক পর্যন্ত পড়ালেখা করেছেন। পরিসংখ্যান অনুযায়ী আইনী সেবা প্রয়োজন ছিল ৯৫ জন নারীর। চিকিৎসা সেবা প্রয়োজন ছিল ১৯ জনের, মনস্তাত্ত্বিক পরামর্শ সেবা প্রয়োজন ছিল ৭৫ জনের, আশ্রয় সেবা প্রয়োজন ছিল ৩৬ জনের, ভোকেশনাল ট্রেনিং এবং নিরাপত্তার প্রয়োজন ছিল ১ জন করে নারীর।

অগ্নি প্রকল্পের আওতায় প্রাথমিক কাউন্সিলিং সেবা প্রদান করা হয় ১২০ জন নারীকে। আইনী সহায়তার জন্য পরামর্শ দেওয়া হয়েছে ৭০ জন নারীকে, সিএসও এর উদ্যোগে স্থানীয়পর্যায়ে সালিশের ব্যবস্থা করা হয় ২৬ জন নারীর, চিকিৎসার জন্য প্রেরণ করা হয় ৯ জন নারীকে, আশ্রয় কেন্দ্রে যাওয়ার পরামর্শ দেওয়া হয় ৪ জন নারীকে, পরামর্শের ভিত্তিতে কোর্ট কেস করেন ১১ জন নারী। 

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক ফারুক ফয়সাল ও গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন আহাম্মদ। চ্যালেঞ্জ মোকাবিলা ও প্রকল্পের লক্ষ্য অর্জনে সাংবাদিকদের ভূমিকা নিয়ে আলোচনা করেন আইন ও সালিশ কেন্দ্রের সমন্বয়কারী আসমা খানব রুবা ও জেলা অগ্নি ব্যবস্থাপক আসাদুজ্জামান। অগ্নি প্রকল্পের অর্জন, চ্যালেঞ্জ ও সার্বিক বিষয়ে আলোচনা করেন জেলা অগ্নি ব্যবস্থাপক আসাদুজ্জামান ও কনসালটেন্ট রাজীব হাসান।

সভায় সার্বিক বিষয়ে মতামত ও পরামর্শ প্রদান করেছেন গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন আহাম্মদ, সাবেক সভাপতি অধ্যাপক আমজাদ হোসেন, সিঃ সহ-সভাপতি সৈয়দ মোকছেদুল আলম, সাংগঠনিক সম্পাদক আবিদ হোসেন বুলবুল, নির্বাহী সদস্য মো: সাইদুর রহমান সাইদ, কাজী মোসাদ্দেক হোসেন, মো: নজরুল ইসলাম, মঞ্জুরুল হক, মো: রেজাউল করিম ও মেহেদী হাসান।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত