ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সাভা‌রের আলোচিত ধর্ষক ছাত্রলীগ নেতা সোহেল রানাকে আদালতে প্রেরণ


আহ‌মেদ জীবন, সাভার photo আহ‌মেদ জীবন, সাভার
প্রকাশিত: ৮-২-২০২৪ দুপুর ৩:৪৬

২০২৪ সালে এসেও দ্বিতীয়বারের মতো সাভার সরকারি কলেজের অনার্স পড়ুয়া ছাত্রীকে ধর্ষণ ও একাধিকবার গর্ভপাতের মামলায় ২০২২ সালের আলোচিত ১৪ বছরের কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি বহিষ্কৃত সাভার সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহেল রানাকে আদালতে প্রেরণ করেছে সাভার মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ভুক্তভোগী কলেজ ছাত্রীর দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় তাকে আদালতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) রাজীব শিকদার।

এর আগে বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার শায়েস্তা ইউনিয়নের শাহরাইল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পলাতক সোহেল রানাকে একটি মহিলা মাদ্রাসা থেকে গ্রেফতার করা হয়।

অভিযুক্ত সোহেল রানা পাবনা জেলার আহমদ আলীর দুই সন্তানের মধ্যে বড়। এর আগে আহমদ আলীর ছোট ছেলে ও সাভার পৌর ছাত্রলীগ নেতা সুমন রানা বঙ্গবন্ধু সেতুর সিরাজগঞ্জ মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। এ সময় ওই মোটরসাইকেলে থাকা এক নারী আরোহী গুরুতর আহত হয়। পরে সুমন রানার পরিবার আহত ওই নারীর বিরুদ্ধে সুমনকে হত্যায় জড়িত সন্দেহে মামলা দায়ের করেন। অভিযোগ রয়েছে ওই নারীর সাথে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক গড়ে শারীরিক সম্পর্কের পর আর বিয়ে করেননি নিহত সুমন রানা। ওই নারী আত্মসম্মানের ভয়ে একাধিকবার আত্মহত্যার চেষ্টা করছে বলে পারিবারিক সূত্রে জানা যায়।

ভয়ংকর অপরাধী সোহেল রানা ওরফে ধর্ষণ রানা ওরফে ড্যান্সার রানাকে আইনের আওতায় আনায় সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকবর আলী খানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ধর্ষকের কঠোর শাস্তি দাবী করেছেন সাভার বাসী।

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার