নিরাপত্তা চেয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ের ২৭ সাংবাদিকের জিডি
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে কর্মরত ২৭ জন সাংবাদিক।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১ টায় ময়মনসিংহের ত্রিশাল থানায় এই ডায়েরি করা হয়। বিশ্ববিদ্যালয়ে কর্মরত সকল সাংবাদিকদের পক্ষে আহত সাংবাদিক মো. ফাহাদ বিন সাইদ এতে স্বাক্ষর করেন যার জিড নং ৪৬০।
জিডির মাধ্যমে নিরাপত্তা চাওয়া সাংবাদিকরা হলেন ফাহাদ বিন সাইদ (আজকের পত্রিকা),আহসান হাবিব (যায়যায়দিন), সিফাত শাহরিয়ার প্রিয়ান(আরটিভি), জিহাদুজ্জামান জিসান (কালবেলা), নবাব মো শওকত জাহান কিবরিয়া (আমার সংবাদ), আসলাম বেগ (খবরের কাগজ), আরাফাত রহমান (আজকালের খবর), মোকছেদুল মোমিন (সারাবাংলা), রাশেদুজ্জামান রনিসহ (ভোরের কাগজ) মোট ২৭ জন সাংবাদিক।
উল্লেখ্য, সোমবার (৫ ফেব্রুয়ারি) ছাত্রলীগের দুই গ্রুপের একটি সংঘর্ষ চলাকালে সংবাদ সংগ্রহ করার সময় দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী কায়দায় অতর্কিত হামলা চালায় লোভন মুখলেস ও তানভীর তুহিন এর নেতৃত্বে একটি গ্রুপ। এরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক নেতা আবু নাঈম আব্দুল্লার অনুসারী।
এমএসএম / এমএসএম
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা