বাজার সিন্ডিকেট ভাঙার প্রক্রিয়া উদ্ভাবন করে কাজ করছি: কৃষিমন্ত্রী
বাজারে সিন্ডিকেট বলতে কিছু থাকলে সেটি কীভাবে ধ্বংস করা যায়, সেটির প্রক্রিয়া কি- তা উদ্ভাবন করে কাজ শুরু করা হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদ। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালায় যোগ দিয়ে এ তথ্য জানান কৃষিমন্ত্রী।
আব্দুস শহীদ বলেন, বাজার নিয়ন্ত্রণ করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি। হাটবাজারে যারা মজুতদারি করে তাদের অনুরোধ করবো তারা যেন এ হারাম ব্যবসা না করেন। অনুরোধ করি রমজান মাসে যাতে আমরা সুন্দরভাবে সিয়াম সাধনা করতে পারি সেজন্য সহযোগিতা করবেন। এ সময় বাজার সিন্ডিকেট ভাঙার কথা বলেন কৃষিমন্ত্রী। তিনি বলেন, বাজারে সিন্ডিকেট বলতে কিছু থাকলে সেটি কীভাবে ধ্বংস করা যায়, সেটির প্রক্রিয়া কি- তা উদ্ভাবন করে কাজ শুরু করেছি যাবে বাজার নিয়ন্ত্রণে রাখা যায়। তিনি ব্রি নিয়েও কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, ব্রি’র বিজ্ঞানীরা আরও বেশি করে গবেষণা করেন। উৎপাদন যাতে আরও বেশি হয়। আমাদের বিজ্ঞানীদের যে মেধা আছে, তারা আরও এগিয়ে যাবেন। আমাদের দেশের অর্থনীতির শতকরা ৮০ ভাগ নির্ভর করে কৃষির ওপর। কৃষিকে সেভাবে সাজিয়ে তুলতে পারলে আমাদের অভাব থাকবে না। দারিদ্র বিমোচন শেষ হয়ে যাবে।
কর্মশালায় উপস্থিত ছিলেন কৃষি সচিব ওয়াহিদা আক্তার, ব্রি’র মহাপরিচালক মো. শাহজাহান কবীর, ইরি’র বাংলাদেশ প্রতিনিধি হুমনাথ ভান্ডারি, গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক দেবাশীষ সরকার ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচাক বাদল চন্দ্র বিশ্বাস প্রমুখ। এর আগে কৃষি মন্ত্রী ব্রি’ উদ্ভাবিত প্রযুক্তি, ধানের জাত ও কৃষি যন্ত্রপাতির স্টল পরিদর্শন করেন।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ
মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied