হাইটেক সিটিতে ওয়ান স্টপ সেবার পরিকল্পনা হচ্ছে: আইসিটি প্রতিমন্ত্রী
হাইটেক সিটিতে ওয়ান স্টপ সেবার পরিকল্পনা হচ্ছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটির সোলারিজ ভবনে বিনিয়োগকারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
পলক বলেন, বিনিয়োগকারী সেবায় হাইটেক সিটির ভেতর ওয়ান স্টপ সেবা দেওয়ার পরিকল্পনা নেওয়া হচ্ছে। আগামী ৫ বছরে আইসিটি সেক্টর থেকে রপ্তানি আয় ৫ বিলিয়ন ডলারে উন্নীত করা হবে। সেই সাথে নতুন ১০ লাখ লোকের কর্মসংস্থান ও এক বিলিয়ন ডলার নতুন বিনিয়োগ আকর্ষণ করা হচ্ছে। বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক জিএসএম জাফরুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন। সভায় ৮২টি প্রতিষ্ঠানের ৩০০ বিনিয়োগকারী উপস্থিত ছিলেন।
এর আগে প্রতিমন্ত্রী হাইটেক পার্কের স্মার্ট ল্যাপটপ অ্যাসেম্বলি, ভিসতা, ড্যাফোডিল কম্পিউটার অ্যাসেম্বলি, ফাইবার অপটিক ক্যাবল ইন্ডাস্ট্রি, হুন্দাই গাড়ি উৎপাদন কারখানা, বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেডের কার্যক্রম ঘুরে দেখেন এবং সেখানকার কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।
৩৭০ একর জমিতে গড়ে ওঠা দেশের সর্বপ্রথম ও সর্ববৃহৎ বঙ্গবন্ধু হাই-টেক সিটি। এখানে বর্তমানে ৮২টি প্রতিষ্ঠানের নামে জমি বরাদ্দ করা হয়েছে। ২০২৫ সালের মধ্যে এখানে ১৫ হাজার কোটি টাকার বিনিয়োগ সম্ভাবনা সৃষ্টি হয়েছে। পর্যায়ক্রমে এখানে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার, আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, সিনেপ্লেক্স, শপিংমল, হোটেল, হাসপাতাল, মসজিদ, আবাসন নির্মাণের প্রকল্প চলছে। ইতোমধ্যে নোকিয়া, শাওমি, সনি ব্র্যান্ড তাদের উৎপাদন প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ