ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

বঙ্গবন্ধুর আদর্শের পরীক্ষিত সৈনিক রাজীব ও সমর


জাহিদুল ইসলাম অনিক, সাভার photo জাহিদুল ইসলাম অনিক, সাভার
প্রকাশিত: ৯-২-২০২৪ দুপুর ২:৩৭
ঢাকা জেলার সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। তিনি একাধারে সাবেক ভিপি সাভার কলেজ ছাত্র সংসদ, সাবেক সভাপতি সাভার কলেজ ছাত্রলীগ, সাবেক সভাপতি- সাভার উপজেলা ছাত্রলীগ। ৭৫ পরবর্তী সময়কালীন এক জনপ্রিয় ছাত্রলীগ নেতা। তিনি ৭ম শ্রেণীতে অধ্যায়নরত অবস্থায় বঙ্গবন্ধুর আদর্শের ছাত্রলীগের মাধ্যমে রাজনীতিতে যুক্ত হন।
 
৭৫ এর কালো অধ্যায়ের পর যখন গুটি কয়েক লোক মুজিব হত্যার বিচার চেয়েছিলেন তখন মঞ্জুরুল আলম রাজীব ও তার পরিবারের সকলেই সেই আন্দোলনের সাথে সম্পৃক্ত হোন। পিতা প্রবীন সাংবাদিক ওয়াসিলউদ্দিন ছিলেন একজন কলমযোদ্ধা। ১৯৭১ সনে বঙ্গবন্ধুর ও মুক্তিকামি বাঙ্গালীর পক্ষে সংবাদ প্রকাশ করায় গান পাউডার দিয়ে তার বসতবাড়ি পুরিয়ে দিয়েছিল পাক হায়নারা। তুখোড় এই ছাত্রনেতা খুব ছোটকাল থেকে বঙ্গবন্ধুর ভক্ত ছিলেন। এই জায়গাতে একদম আপসহীন একজন ব্যক্তি। খুব ছোট্টকাল থেকেই প্রবীন আওয়ামীলীগ নেত্রীবৃন্দর নজর কেড়েছেন বঙ্গবন্ধুর এই সৈনিক।
 
৪ ভাই ৩ বোনের মধ্যে রাজীব ৫ম। একই পরিবারের ৩ ভাই আওয়ামী রাজনীতির সাথে যুক্ত এটি সচরাচর দেখা যায় না। বড় ভাই জাহাঙ্গীর আলম জাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী সাভার উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদকের দায়িত্বপালনের মধ্য দিয়ে দীর্ঘদিন আগলে রেখেছেন আওয়ামীলীগ সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনকে।
 
ছোট ভাই ফখরুল আলম সমর সাভার কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক থেকে সর্ব শেষ ঢাকা জেলা ছাত্রলীগের সভাপতি হিসাবে দায়িত্ব পালনে অত্যন্ত দুঃসময়ে সর্বোচ্চ ত্যাগ শিকারের পরিচয় দিয়েছেন। খালেদা-নিজামী জোট সরকারের আমলে আওয়ামীলীগের একমাত্র নৌকার কাণ্ডারি হয়ে সাভার আশুলিয়াকে আগলে রেখেছিলেন জননন্দিত এ নেতা। বর্তমানে তিনি সফলতার সাথে  ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর দায়িত্ব পালন করছেন। মহামারী করোনা ভাইরাস সংক্রামণের ফলে দেশে যখন নিম্ন আয়ের মানুষ হিমশিম খাচ্ছিলো, সেই সময় মানুষের দ্বারে দ্বারে বিভিন্ন প্রয়োজনীয় খাদ্য-দ্রব্য, বস্ত্র এমনকি ওষুধও পৌঁছে দিয়েছেন। তার নির্দেশে সাভার আওয়ামীলীগের অংগসংঠনগুলো নিরলসভাবে প্রধানমন্ত্রীর উপহার সহ মঞ্জুরুল আলম রাজীব ও ফখরুল আলম সমর এর নিজস্ব তহবিল থেকে প্রতিনিয়ত সহযোগীতার কাজ চালিয়ে যাচ্ছে।
একজন সফল সাংবাদিক পুত্র হওয়ায় তিনি একজন সাংবাদিক বান্ধব নেতা হিসেবেও সুখ্যাতি অর্জন করেছেন। অসুস্থ ও অবহেলিত সাংবাদিকের পাশে দাঁড়িয়ে সহায়তার হাত বাড়িয়ে দেন এই দুই ভাই রাজীব ও সমর।
 
এছাড়াও সমাজের সন্ত্রাস ও মাদক নির্মূলে তার অবদান উল্লেখযোগ্য। অন্যায়কে প্রশ্রয় না দেওয়ায় অনেকের রোষানলে পড়তে হয়েছে তাকে। তাই আধুনিক সুশৃঙ্খল সাভার গড়তে মঞ্জুরুল আলম রাজীব এর বিকল্প নেই বলে মনে করেন সাভারের সাধারণ জনগণ।
 
বর্তমানে তিনি সাভার উপজেলা চেয়ারম্যান এর দায়িত্ব পালন করে আসছেন এবং তার ছোট ভাই ফখরুল আলম সমর বর্তমানে তেঁতুলজোড়া ইউনিয়ন চেয়ারম্যান। আগামীতেও সাভারের উন্নয়নের লক্ষ্যে তারা চেয়ারম্যান প্রার্থী।

এমএসএম / এমএসএম

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা

২০ হাজার টাকা পুঁজিতে মুড়ি বিক্রি শুরু, এখন মাসে বিক্রি ৩ লাখ টাকা