ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

নাটোরের লালপুরে সাংবাদিক কে হত্যার হুমকি থানায় জিডি


 রেজাউল করিম, বড়াই গ্রাম photo রেজাউল করিম, বড়াই গ্রাম
প্রকাশিত: ৯-২-২০২৪ দুপুর ২:৫৯
এশিয়ান টিভির  লালপুর নাটোর  প্রতিনিধি ওমর ফারুক  কে হত্যার হুমকি ও অশ্লীল ভাষায় গালাগালি  দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহঃপতিবার রাতে প্রান আর এফ এল কোম্পানিতে বিজলী ক্যাবলস গ্রুপের শুরুম ম্যানেজার মাগুরাতে কর্মরত মোঃ হাবিবুর রহমান ও তার ভাগ্নে মোঃ বাপ্পির  বিরুদ্ধে লালপুর  থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক । 
 
লালপুর থানার ওসি মোঃ নাসিম আহাম্মেদ   জিডির বিষয়টি নিশ্চিত করেন।
 
জিডি সূত্রে জানা যায়, রঞ্জু আহাম্মেদ নামের একটি ফেসবুক আইডি থেকে সাংবাদিক ওমর ফারুক খান নামে আইডিতে একটি টিকটক ভিডিও শেয়ার করায়, ক্ষিপ্ত হয়ে হাবিবুর রহমান এর ভাগ্নে বাপ্পি সাংবাদিক ওমর ফারুক কে ৭/২/২৪ ইং তারিখে (বুধবার) সকাল ১০ ঘটিকায় ফোন করে অকথ্য ভাষায় গালাগালি হত্যা, গুম করার হুমকি প্রদান করে।
একই তারিখে দুপুর ১২ টায় হাবিবুর রহমান আবারও সাংবাদিক ওমর ফারুক কে তার মুঠোফোনে ফোন দিয়ে যত টাকায় খরচ হোক না কেন তোকে মেরে ফেলবো এবং অকথ্য ভাষায় গালাগালি করে শেষে গুম করার হুমকিও প্রদান করে।
থানায় জিডি হওয়ার পরে ৮/২/২৪ ইং তারিখে রাত্রি সাড়ে আটটায় সাংবাদিক ওমর ফারুক কে আবারও ফোন করে এমপি উপজেলা চেয়ারম্যান এর বরাত দিয়ে হুমকি দেয় বলে সাংবাদিক ওমর ফারুক সাংবাদিকদের জানিয়েছে। 
 
এ ঘটনায় লালপুর (নাটোর) কর্মরত সাংবাদিকরা উদ্বেগ প্রকাশ করে হুমকিদাতার শাস্তির দাবি জানিয়েছেন। 

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ