দ্বাদশ সংসদে সংরক্ষিত নারী আসনে সাতক্ষীরার ১৭ জনের ফরম সংগ্রহ
দ্বাদশ সংসদে সাতক্ষীরা থেকে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে কমপক্ষে ১৭ জন নারী নেত্রী ফরম সংগ্রহ করেছেন বলে জানা গেছে। এরমধ্যে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের দলীয় নেতা কর্মী, সাংস্কৃতিক কর্মী, সাধারণ আসনে মনোনয়ন পেয়ে জোটের কারনে নৌকা হারানো নেতার পরিবারের সদস্য ও জনপ্রতিনিধি রয়েছেন। জানা গেছে, সাতক্ষীরা থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ও ৭০ এর প্রাদেশিক পরিষদ সদস্য, ঘাতকের গুলিতে নিহত দৈনিক পত্রদূত সম্পাদক ও আওয়ামী লীগ নেতা স.ম. আলাউদ্দিন তনয়া লায়লা পারভীন সেঁজুতি, বিশিষ্ঠ সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাতক্ষীরার কৃতি সন্তান ফাল্গুনী হামিদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ (সদর) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে পরবর্তীতে দলীয় নির্দেশে প্রত্যাহারকারী আসাদুজ্জামান বাবুর স্ত্রী রেহনুমা জেবিন রাখী, ২০১৪ সালের নির্বাচনে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে জোটের কারনে প্রত্যাহারকারী তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলামের স্ত্রী কাকলি ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহানা হামিদ, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক ছাত্রলীগ নেতা মাকসুদা খানম মেধা, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও বিশিষ্ঠ সাংস্কৃতিক ব্যক্তিত্ব শামীমা পারভীন, বিশিষ্ঠ সাংস্কৃতিক কর্মী চৈতালী মুখার্জী, জেলা কৃষক লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য মাহফুজা সুলতানা রুবি, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রওশনারা রুবি, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোৎন্সা আরা, দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম আহবায়ক আয়শা সিদ্দিকী, যুব মহিলা আওয়ামী লীগের সাফিয়া পারভীন প্রমুখ বলে জানা যায়।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা
কীর্তনখোলা নদীতে অভিযান, ২ ড্রেজার ও ৩ বাল্কহেড জব্দ
বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুরকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ
শালিখায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক
শালিখায় ব্রয়লার খামারি ও বিক্রেতাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ
আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় ২২ বছর পর কারামুক্ত মোহাম্মদ আলী
চাঁদপুরের আলোচিত চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ কবর থেকে উত্তোলন
নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
চকরাজাপুরে শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ পরিদর্শনে বাঘা ইউএনও
চট্টগ্রাম বিমানবন্দর থেকে নির্বিচারে মাটি লুট, নিরাপত্তায় শঙ্কা!
বাঘায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে পাকুড়িয়া ইউনিয়ন বিএনপি
ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো পেরিয়ে শিক্ষাথী বিদ্যালয় যাতায়াত -দুশ্চিন্তায় অভিভাবক